Wednesday, December 31, 2014
বর্ষবরণের প্রস্তুতি: সিডনির আকাশে দেখা মিলবে মোহনীয় চেহারা
বর্ষবরণের প্রস্তুতি: সিডনির আকাশে দেখা মিলবে মোহনীয় চেহারা

আর
মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই নতুন বছরের সূচনা। এ উপলক্ষ্যে বিশ্বের
বিভিন্ন দেশে চলছে উৎসবের প্রস্তুতি। কেউই উৎসবের সবটুকু আনন্দ থেকে নিজেকে
বঞ্চিত করতে রাজি নন। সমুদ্র সৈকত সহ আকর্ষনীয় স্থানগুলোতে তাই আগেভাগেই
নিজের ও সঙ্গীদের ভালো আসন নিশ্চিত করতে চলে গেছেন অনেকে। তারা যার যার মতো
পছন্দমতো স্থানটি দখলে নিয়েছেন। নতুন বছরকে স্বাগত জানাতে কারো তর সইছে না
আর। অস্ট্রেলিয়ার সিডনিতে বিভিন্ন পার্ক, সমুদ্র সৈকত ও অন্য আকর্ষণীয়
জায়গাগুলো ইতিমধ্যেই মুখরিত হয়ে উঠেছে। ২০১৫ সালের প্রথম মুহূর্তটি উদযাপন
করতে লাখো পর্যটক ও স্থানীয় বাসিন্দারা জড়ো হয়েছেন সেখানে। সিডনির মিসেস
ম্যাকোয়ারিজ পয়েন্ট, টারপেয়ান প্রেসিন্ট, সিডনি অপেরা হাউস, ম্যারি বুথের
মতো স্থানগুলোতে তিল ধারণের জায়গা নেই। ধারণক্ষমতা পূরণ হয়ে যাওয়ায় এখনই
বন্ধ করে দেয়া হয়েছে প্রবেশ পথ। এ খবর দিয়েছে দ্য অস্ট্রেলিয়ান। সিডনির
বিখ্যাত পোতাশ্রয়ের চারপাশে আজ রাতে আনুমানিক ১৬ লাখ মানুষ নতুন বছর
উদযাপনে জড়ো হবেন। রাত নয়টা থেকে শুরু হবে আতসবাজি। মধ্যরাতে হবে আরেক দফা।
এবার সিডনির মধ্যরাতের আকাশে আলোর মোহনীয় রূপ সৃষ্টিতে বিশ্বে প্রথমবারের
মতো ব্যবহার করা হবে বিভিন্ন ড্রোন বিমান।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment