Sunday, November 16, 2014
আমার মন পরিষ্কার, ঝাড়ু হাতে নেয়ার প্রয়োজন নেই
আমার মন পরিষ্কার, ঝাড়ু হাতে নেয়ার প্রয়োজন নেই

ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত’ অভিযান সমর্থন করলেও ঝাড়ু
হাতে রাস্তায় নামতে নারাজ বলিউডের জনপ্রিয় নায়ক শাহরুখ খান। অমিতাভ বচ্চন,
সালমান খানসহ বহু তারকাই ঝাড়ু জঞ্জাল সাফাইয়ে নেমেছেন। সেসব ছবি ছাপা ও
প্রদর্শিত হচ্ছে খবরের কাগজে এবং টেলিভিশনের পর্দায়। শনিবার পিটিআইয়ের খবরে
বলা হয়, শাহরুখ খান ঝাড়ু হাতে অভিযানে নামতে অস্বীকার করেছেন। তিনি
বলেছেন, ‘আমার হৃদয় পরিষ্কার, পরিষ্কার করার জন্য আমার ঝাড়ুর প্রয়োজন
নেই।’তবে স্বচ্ছ ভারত অভিযানকে যে তিনি সমর্থন করেন, তা জানিয়ে দিয়েছেন। এই
অভিযানে অংশগ্রহণকারী তারকাদের প্রশংসা করেছেন শাহরুখ খান। হৃতিক রোশন,
সালমান খান, অমিতাভ বচ্চন, বিবেক ওবেরয় যারা নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত
অভিযানকে সমর্থন করে জঞ্জাল সাফাই অভিযানে অংশ নিয়েছেন তাদের প্রশংসায়
শাহরুখ বলেছেন, ‘এই অভিযানে তারকাদের অংশগ্রহণ সাধারণ মানুষদের অংশ নেয়ার
জন্য উৎসাহ প্রদান করবে।’২ অক্টোবর গান্ধীজির জন্মদিন উপলক্ষে স্বচ্ছ ভারত
অভিযানের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অভিযানে অংশগ্রহণ
করার জন্য বিশিষ্টদের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। বলিউড তারকাদের থেকে
স্বতঃস্ফূর্ত সাড়াও মিলেছে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment