Sunday, November 16, 2014
আফগানিস্তানের গুরুত্বপূর্ণ স্তম্ভ পাকিস্তান
আফগানিস্তানের গুরুত্বপূর্ণ স্তম্ভ পাকিস্তান

পাকিস্তান ও আফগানিস্তান শনিবার অর্থনৈতিক সহযোগিতার এক নতুন অধ্যায় সূচনার অঙ্গীকার করেছে।
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি গত সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর শুক্রবার
প্রথম বিদেশ সফরে ইসলামাবাদ পৌঁছান। তবে কর্মকর্তার এর একদিন আগেই
ইসলামাবাদের সঙ্গে আলোচনা শুরু করেছিলেন।এ সফর প্রসঙ্গে ঘানি বলেন, ‘তিন
দিনের সফরে ১৩ বছরের বিরোধ ঘুচে গেছে।’ পাকিস্তান সফর শেষে রাজধানী
ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে যৌথ সংবাদ
সম্মেলনে আফগান প্রেসিডেন্ট এসব কথা বলেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ
ঘানি বলেছেন, পাকিস্তান তার দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি
‘গুরুত্বপূর্ণ স্তম্ভ’। এ ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের
গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আশা করেন,
মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জ্বালানি এবং বাণিজ্য প্রকল্প এবং
তুর্কেমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের মধ্যকার প্রকল্প
কাবুল-ইসলামাবাদ সম্পর্ক উন্নয়নে সহায়তা করবে। তার সরকার পাকিস্তানের
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আফগানিস্তান সফরের বিষয়ে পদেক্ষপ নেবে বলেও
জানান তিনি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, দু’দেশই মনে
করে পারস্পরিক সম্মান, সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার ওপর ভিত্তি করে মজবুত
সম্পর্ক তৈরি করা দরকার।তবে এ ক্ষেত্রে সন্ত্রাসবাদ, নিরাপত্তা, পরিবেশ ও
আন্তঃদেশীয় অপরাধের মতো বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন,
শান্তিপূর্ণ, উন্নত ও ঐক্যবদ্ধ আফগানিস্তানই হচ্ছে পাকিস্তানের মৌলিক
স্বার্থ এবং এ ক্ষেত্রে ইসলামাবাদের সমর্থন অব্যাহত থাকবে। নওয়াজ শরিফ
বলেন, আফগানরাই আফগানিস্তান শাসন করবেন এবং দেশটির পুনর্গঠন প্রক্রিয়ায় তার
দেশ সর্বাত্মক সহযোগিতা দেবে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment