Sunday, November 16, 2014
মার্টিন লুথারকে আত্মহত্যায় প্ররোচিত করেছিল এফবিআই
মার্টিন লুথারকে আত্মহত্যায় প্ররোচিত করেছিল এফবিআই

যুক্তরাষ্ট্রের
মানবাধিকার আন্দোলনের পথিকৃৎ মার্টিন লুথার কিং’কে আত্মহত্যায় প্ররোচিত
করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা (এফবিআই)। এ উদ্দেশে কিং’কে ‘আত্মহত্যার
চিঠি’ পাঠিয়েছিল সংস্থাটি। সম্প্রতি ওই চিঠিটি জনসম্মুখে আসার বিষয়টি
শনিবার প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। ‘আত্মহত্যার চিঠি’ (সুইসাইড লেটার)
নামের ওই চিঠিতে কিং’কে ‘শয়তান’ ও ‘উন্মাদ জানোয়ার’ বলে গালিও দিয়েছিল
এফবিআই। নিউইয়র্ক টাইমসে ওই চিঠিটি সম্পূর্ণ প্রকাশিত হয়েছে। চিঠির বিষয়টি
আগেও আলোচিত হয়েছে। এই প্রথম চিঠিটি প্রকাশিত হল। ১৯৬৪ সালে শান্তিতে নোবেল
পাওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে ওই চিঠিটি লুথার কিং’কে পাঠানো হয়। চিঠিটি
লিখেছিলেন এফবিআইয়ের তৎকালীন পরিচালক জে এডগার হুভারের ডেপুটি। এর আগে ইয়েল
ইউনিভার্সিটির ইতিহাসবিদ বেভারলি গেজ প্রথম এই চিঠির সন্ধান দিয়েছিলেন।
হুভারের ওপর লেখা একটি বই নিয়ে গবেষণা করার সময় চিঠিটির বিষয়ে জানতে পারেন
গেজ।
গেজ জানান, চিঠির ভাষা থেকে এটাই প্রতীয়মান হয় যে, এফবিআই পরিচালক হুভার লুথারের ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তাকে দমাতে চেয়েছিলেন। গেজ বলেন, ‘কিংয়ের যৌনজীবনকে পুঁজি করে হাইলাইট করতে চেয়েছিল এফবিআই।’ সংস্থাটি কিং’কে লিখেছিল, ‘এখন আপনার জন্য একটাই রাস্তা খোলা। জাতির কাছে আপনার অস্বাভাবিক ও প্রতারণামূলক নগ্ন চরিত্র ফাঁস করার আগেই আপনার কেটে পড়া উচিত।’প্রসঙ্গত, ১৯৬৮ সালের ৪ এপ্রিল আততায়ীর গুলিতে নিহত হন মার্টিন লুথার কিং। টাইমস অব ইন্ডিয়া।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment