Wednesday, November 12, 2014
একদিনের সফরে প্রধানমন্ত্রী চট্টগ্রামে
একদিনের সফরে প্রধানমন্ত্রী চট্টগ্রামে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের সফরে
চট্টগ্রামে পৌঁছেছেন। বুধবার সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী
বিশেষ হেলিকপ্টর চট্টগ্রাম সেনানিবাসে অবতরণ করে। তিনি সেনাবাহিনীর ৩৪, ৩৬ ও
৩৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে জনসেবা ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখায়
ন্যাশনাল স্টান্ডার্ড অ্যাওয়ার্ড প্রদান করবেন। প্রধানমন্ত্রী একই সময়
সেনাবাহিনীর তিন ব্যাটেলিয়নের অধিনায়কদের হাতে জাতীয় পতাকা তুলে দেবেন।
এর পর প্রধানমন্ত্রী দুপুর ১টায় চট্টগ্রামের মুরাদপুরস্থ বন্দরনগরীর দীর্ঘতম ফাইওভারের নির্মাণ কাজ উদ্বোধন করবেন। ৪৬২ কোটি টাকা ব্যয়ে ৫ হাজার দুইশ’ মিটার দৈর্ঘের এ ফাইওভারটি নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান নিযুক্ত হয়েছে ম্যাক্স র্যাঙ্কিন জেভি।
এর পর প্রধানমন্ত্রী দুপুর ১টায় চট্টগ্রামের মুরাদপুরস্থ বন্দরনগরীর দীর্ঘতম ফাইওভারের নির্মাণ কাজ উদ্বোধন করবেন। ৪৬২ কোটি টাকা ব্যয়ে ৫ হাজার দুইশ’ মিটার দৈর্ঘের এ ফাইওভারটি নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান নিযুক্ত হয়েছে ম্যাক্স র্যাঙ্কিন জেভি।

সিডিএ চেয়ারম্যান আবদুস ছালাম জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপরে অগ্রাধিকার প্রকল্পের আওতায় ১২ নভেম্বর শুরু হয়ে এই ফাইওভারটির নির্মাণ কাজ ২০১৬ সালের মধ্যে শেষ হবে। নগরীর যানজট নিরসন ও এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হতে ২০১২ সালের ২ জানুয়ারি মুরাদপুর, ২ নাম্বার গেট ও জিইসি পর্যন্ত ফাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, পরে পরামর্শক উপদেষ্টা প্রতিষ্ঠান ডিডিসি, এসএসআরএম, ডিপিএম, কেভির পরামর্শক্রমে ফাইওভারের দৈর্ঘ্য বাড়িয়ে লালখানবাজর পর্যন্ত নেয়া হয়। ফাইওভারের দৈর্ঘ্য বাড়ানোর ফলে একশ’ ৫০ কোটি ৭০ লাখ টাকার প্রাক্কলিত ব্যয় বেড়ে বর্তমানে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৬২ কোটি টাকা। ফাইওভারটি মুরাদপুর থেকে ২ নাম্বার গেট হয়ে বায়েজিদ ও ২ নাম্বার গেট থেকে জিইসি- ওয়াসা হয়ে লালখান বাজারে শেষ হবে। উন্নয়নের ধারাবাহিকতায় আগামীতে চট্টগ্রাম হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক শহর। এই ফাইওভারটি নির্মিত হলে চট্টগ্রামে আর যানজট থাকবে না। শহরের মূল মহাসড়কের ওপর যানবাহনের চাপ প্রায় ৫০ শতাংশ হ্রাস পাবে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment