Saturday, November 15, 2014
শিশু একাডেমীতে নবান্নের উচ্ছাস
শিশু একাডেমীতে নবান্নের উচ্ছাস
রম্য বক্তৃতা, বিস্কুট দৌড়, মোরগ লড়াই,
ঘুড়ি বানানো, যেমন খুশি তেমন সাজো, হাঁড়ি ভাঙা ও বালিশ লড়াইসহ বিভিন্ন
আয়োজনে শিশুদের হইহুল্লোড়। নবান্ন উৎসব বলে কথা, তাই বড়রাই বা বাদ যাবে
কেন। তাঁরা অংশ নেন পয়সা দৌড়, মার্বেল দৌড়, মিউজিক্যাল চেয়ার, ঝুড়ির
মধ্যে বল নিক্ষেপ ও বালিশ লড়াই প্রতিযোগিতায়। ফলে দিনভর টানটান উত্তেজনা।
আজ শনিবার সকাল থেকে বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে চলে এই উৎসব। ঋতু পরিক্রমায় হাজার বছর ধরে আবহমান গ্রাম–বাংলার ঘরে ঘরে আনন্দ বয়ে আনে নতুন ফসল। নতুন ফসলকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব। এই ঐতিহ্যকে তুলে ধরতে বাংলাদেশ শিশু একাডেমী এবারই প্রথমবারের মতো নবান্ন উৎসবের আয়োজন করে।
সকালে একাডেমী প্রাঙ্গণে গ্রাম-বাংলার পিঠা প্রতিযোগিতা ও প্রাক-প্রাথমিক এবং শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের নতুন ক্লাসরুম উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতার শুরু। একাডেমীর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থী শিশুসহ অতিথি শিশুশিল্পী, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, শিশু বিকাশ কেন্দ্রের শিশুশিল্পী ও একাডেমীর প্রশিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের বিভিন্ন আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
বিকেলে পুরস্কার বিতরণী এবং উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব আবদুল মালেক, সাংসদ কবি কাজী রোজী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক প্রমুখ উৎসবের বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন।

>>বাংলাদেশ শিশু একাডেমীর প্রাঙ্গণে শিশুশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
পৌরসভা নির্বাচনকে ঘিরে বাড়ছে সংঘাতের ঘটনা। সময় যত ঘনিয়ে আসছে তত বাড়ছে হামলা ও সংঘর্ষের ঘটনা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে গুল...

No comments:
Post a Comment