Saturday, November 15, 2014
টাকার জন্য খালা শান্তকে অপহরণ করে
টাকার জন্য খালা শান্তকে অপহরণ করে
১০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে ছয় বছরের
শিশু আরাফাত হোসেন শান্তকে অপহরণ করে তার খালা আসমা সুলতানা ছন্দা। গত
বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্লবীর ৬/ডি ও ২/৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে
অপহƒত শান্তকে উদ্ধার করে র্যাব। এ সময় আসমা ছাড়াও অপহরণের ঘটনায় জড়িত
থাকার অভিযোগে হাসান ওরফে শাওন, গোলাম মোস্তফা ও আয়েশা আখতার তামান্না নামে
তিনজনকে আটক করা হয়। অপহরণের পর র্যাব ও পুলিশকে বিষয়টি জানানো হলে
শান্তকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছিলেন আসমা। গতকাল দুপুরে র্যাব-৪ এর
মিরপুর কার্যালয়ে এসব তথ্য জানানো হয়।
র্যাব-৪ এর অধিনায়ক শাহাবুদ্দিন খান জানান, গত ১১ নভেম্বর বিকেলে কাফরুলের পশ্চিম বাইশটেকের ৩৮ নম্বর বাসার সামনে থেকে শান্তকে অপহরণ করা হয়। ঘটনার দিন রাতেই অপহরণকারীরা ফোন করে শান্তর পরিবারের কাছে বিষয়টি জানায়। পরদিন দুপুরে অপহরণকারীরা ওই পরিবারের কাছে আবারো ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় শান্তর বাবার করা অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে শান্তকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে অপহরণের মূল পরিকল্পনাকারী ও শিশু শান্তর খালা আসমা, হাসান, মোস্তফা ও তামান্নাকে আটক করা হয়। এ ছাড়া আসমার আরেক সহযোগী লিমা পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।
শান্তর মা রিনা বেগম বলেন, শান্ত অপহরণের পর কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করি। পরে শান্তর বাবা আব্দুস সাত্তার বিষয়টি র্যাব-৪ কে অবহিত করেন। নিজের মামাতো বোন হয়েও আসমা যে আমারই সন্তানকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করবে তা কল্পনাও করিনি। অপরাধী যেই হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
পৌরসভা নির্বাচনকে ঘিরে বাড়ছে সংঘাতের ঘটনা। সময় যত ঘনিয়ে আসছে তত বাড়ছে হামলা ও সংঘর্ষের ঘটনা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে গুল...

No comments:
Post a Comment