Thursday, November 20, 2014
কলেজ অধ্যক্ষকে গরু বললেন সমাজকল্যাণমন্ত্রী!
কলেজ অধ্যক্ষকে গরু বললেন সমাজকল্যাণমন্ত্রী!
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী নবম
জাতীয় সংসদের এমপি থাকার সময়ের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘আমি এমপি ছিলাম। আমি
কোনোদিন কলেজে আসিনি। কারণ এই কলেজে তখন যারা অধ্যাপক বা অধ্যক্ষ ছিলেন
তারা গরু ছিলেন। তারা জানে না আমার পরিবারের কতটুকু কনট্রিবিউশন আছে এই
কলেজে। তারা আমাকে ইগনোর করে এই কলেজের উন্নয়ন আরেকজনকে দিয়ে করে ফেলবে
ভাবছিল। এটা অবাস্তব। সেইদিন আর নেই।’ একই সঙ্গে মন্ত্রী বর্তমান অধ্যক্ষ
এবং ছাত্রছাত্রীর যথাযথ সম্মান দিয়ে কলেজ প্রতিষ্ঠায় যাদের অবদান ছিল তাদের
শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বুধবার মৌলভীবাজার সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দেন।
সমাজকল্যাণমন্ত্রী তার বক্তব্যে মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্রছাত্রীকে দেশের সেরা ছাত্রছাত্রী হওয়ার আহ্বান জানান। তিনি কলেজে খেলাধুলা ও সংস্কৃতিচর্চা বাড়ানোর তাগিদ দেন। মন্ত্রী বলেন, এই কলেজে একসময় ছাত্রলীগ ঢুকতে পারত না। এখন এই কলেজ ছাত্রলীগের ঘাঁটি। তিনি সাধারণ ছাত্রছাত্রীকে ছাত্রলীগের পতাকাতলে আসার আহ্বান জানান।
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ ফজলুল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফিরোজ, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সৈয়দা জহুরা আলাউদ্দিন, মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি আবদুল মতিন, আওয়ামী লীগ নেতা এখলাছুর রহমান, সৈয়দ মুশতাক আলী প্রমুখ।
সমাজকল্যাণমন্ত্রী মৌলভীবাজার সরকারি কলেজে একটি চারতলা একাডেমিক ভবন নির্মাণ, ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য বাস, মুক্তমঞ্চ নির্মাণ, শহীদ মিনারকে আরও সুন্দর করে তৈরিসহ কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এছাড়া কলেজের নিয়মিত ফুটবল ও ক্রিকেট টিম তৈরি এবং সংস্কৃতিচর্চার জন্য যন্ত্রপাতিসহ একটি কক্ষ বরাদ্দ রাখার আহ্বান জানান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment