Thursday, November 20, 2014
তাল মেলাতে পারছে না বিটিভি, বেতার ও এফডিসি
তাল মেলাতে পারছে না বিটিভি, বেতার ও এফডিসি
আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে
পারছে না তথ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ টেলিভিশন
(বিটিভি) ও বাংলাদেশ বেতার এখনও গতানুগতিক ধারাতেই চলছে। আর চলচ্চিত্রে
সম্প্রতি আধুনিকতার ছোঁয়া লাগলেও এতে কোনো কৃতিত্ব নেই বাংলাদেশ চলচ্চিত্র
উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি)। শুটিং, এডিটিংসহ প্রায় সবকিছুই হয়ে থাকে
দেশের বাইরে থেকে।
বুধবার জাতীয় সংসদ ভবনে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে কমিটির সদস্যরা। প্রতিষ্ঠানগুলোকে নতুনরূপে ঢেলে সাজানোর সুপারিশ করেন তারা। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত বাজেট আরও বাড়িয়ে সৃজনশীল অনুষ্ঠানমালা নির্মাণের লক্ষ্যে গুণীব্যক্তিদের প্রতিষ্ঠানগুলোতে যুক্ত করার সুপারিশও করা হয়েছে।
কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সুকুমাররঞ্জন ঘোষ অংশ নেন। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএসএম মাহবুবুল আলম, পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা তছির আহম্মদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আবদুল মান্নান, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহম্মেদ, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক একেএম নেছার উদ্দিন ভূঞা এবং ডিএফপির মহাপরিচালক মো. লিয়াকত আলী খানসহ তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের প্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে ১৯৭৫ সালের পর মুক্তিযুদ্ধের সঠিক চেতনা উল্টোদিকে ঘুরিয়ে দেয়ার প্রবণতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এছাড়া বৈঠকে গার্মেন্ট, জনসম্পদ, মৎস্য, চামড়া প্রভৃতি সেক্টরের সাফল্যগাথা জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দেয়া হয়েছে। কমিটি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরকে (ডিএফপি) মানসম্মত চলচ্চিত্র নির্মাণে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment