Wednesday, November 19, 2014
রোহিঙ্গা জঙ্গি খালিদ জেএমবির বোমা গুরু
রোহিঙ্গা জঙ্গি খালিদ জেএমবির বোমা গুরু
বর্ধমান বিস্ফোরণ-কাণ্ডের জেএমবি জঙ্গিরা
ট্রেনিং নিয়েছিল চট্টগ্রামের রাঙ্গামাটিতে ডেরা বাধা জঙ্গি সংগঠন রোহিঙ্গা
সলিডারিটি অর্গানাইজেশনের কাছে। ট্রেনিং দিয়েছিল আফগানিস্তানে
তেহরিক-ই-তালিবানের জঙ্গিদের কাছ থেকে ট্রেনিং নিয়ে আসা রোহিঙ্গা জঙ্গি
খালিদ ওরফে খালিদ মোহাম্মদ। কীভাবে আইইডি বিস্ফোরক তৈরি করতে হয়, গ্রেনেড
দ্রুত তৈরি করে ফেলা যায় তার সব কিছুই জেএমবি সন্ত্রাসীদের শিখিয়েছিল
খালিদ। দক্ষিণ ভারতের হায়দরাবাদে বর্ধমান-কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে
এনআইএর হাতে ধরা পড়া খালিদ মঙ্গলবার জেএমবির এ প্রশিক্ষণের কথা জানিয়েছে।
এইদিনই ধৃত খালিদকে হায়দরাবাদ আদালতে তোলার পর ট্রানজিট রিমান্ডে কলকাতায়
নিয়ে আসার নির্দেশ দিয়েছেন বিচারক।
এনআইএ সূত্র জানিয়েছে, দমদম বিমানবন্দরের কাছ থেকে ধরা পড়া নারায়ণগঞ্জের বাসিন্দা জেএমবি জঙ্গি সাজিদকে জেরা করেই মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জঙ্গি খালিদের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা।
খালিদকে গ্রেফতারের পর তার কাছ থেকে সিরিয়া ও ইরাকের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসআইএসের বিভিন্ন বই পাওয়া গেছে। আইসিস অর্থাৎ ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লিভ্যান্ট গোষ্ঠীর সঙ্গে যে তার যোগাযোগ ছিল তা স্পষ্ট। পাওয়া গেছে বিস্ফোরক তৈরির ভিডিও, বিভিন্ন জেহাদি বই। মিলেছে উসকানিমূলক ভিডিও। পাকিস্তানের তেহরিক-ই-তালিবান গোষ্ঠীর কাছে প্রশিক্ষণের পর খালিদ মিয়ানমারে চলে আসে। ঘাঁটি গাড়েন পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে। জেএমবির সঙ্গে সে ঘনিষ্ঠ যোগাযোগ রাখত। সে সূত্রেই বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ-কাণ্ডের সঙ্গে খালিদের সংশ্লিষ্টতার বিষয়ে প্রায় নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। খালিদ সন্ত্রাসবাদী মহলে বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। রীতিমতো আইইডি তৈরির প্রশিক্ষণ চালাত সে।
গ্রেফতারের পর জেরায় জানা গেছে, গত কয়েকদিন ধরেই সে হায়দরাবাদের আরাথন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। বাড়ি ভাড়ার জন্য ভুয়া নথিও ব্যবহার করেছিল। বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে খালিদের। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে বিভিন্ন জঙ্গি ঘাঁটির দায়িত্বে ছিল খালিদ। মূলত চট্টগ্রামে প্রশিক্ষণ শিবির চালাত। খাগড়াগড়ে বিস্ফোরণের সঙ্গে খালিদের প্রত্যক্ষ যোগাযোগের প্রমাণও মিলেছে। বিস্ফোরক তৈরিতে পটু খালিদই জঙ্গিদের বিস্ফোরক তৈরির পাঠ দিত বলে জানা গেছে। বর্ধমান বিস্ফোরণের দিন সে কোথায় ছিল, সে ব্যাপারে গোয়েন্দারা অবশ্য কিছু জানাতে চাননি। শনিবারই বর্ধমান বিস্ফোরণ-কাণ্ডে আসামের নলবাড়ি জেলা থেকে আরও একজনকে গ্রেফতার করেছে এনআইএ। সেও বিস্ফোরণের সঙ্গে জড়িয়েছিল বলে জানিয়েছেন গোয়েন্দারা। ধৃতের নাম সুবুরুদ্দিন আলি। বর্ধমান-কাণ্ডে অন্যতম অভিযুক্ত সাহানুর আলমের ঘনিষ্ঠ আত্মীয় এই সুবুরুদ্দিন। এ নিয়ে ২ অক্টোবরের বিস্ফোরণের যোগে আসাম থেকেই গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। সাহানুরের বিষয়ে জানতে এনআইএ পাঁচ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছে।
খালিদের গ্রেফতার বর্ধমান-কাণ্ডে জঙ্গি যোগে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। তাকে গ্রেফতারের সূত্র ধরেই আন্তর্জাতিক চক্রের যোগাযোগও স্পষ্ট হয়েছে। বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পরই এনআইএ হায়দরাবাদ, গুয়াহাটিসহ বিভিন্ন স্থানে তল্লাশি জোরদার করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি মোকাবিলায় কঠোর অবস্থানের পরই কিছু জঙ্গি ভারতে চলে আসে। জেএমবি জঙ্গিরা অনেকেই সীমান্ত টপকে পশ্চিমবঙ্গে ঘাঁটি গাড়ে। সারা দেশেই তাদের জাল ছড়িয়ে ছিল বলে মনে করছেন গোয়েন্দারা। এনআইএ দায়িত্ব নেয়ার পর বিধাননগরের সিআরপিএফ ক্যাম্পে বোমা ছোড়ে দুষ্কৃতকারীরা। বিস্ফোরণে জড়িত অভিযুক্তদের এ রাজ্য ছাড়াও আসাম ও অন্য রাজ্য থেকে ধরা হয়েছে। মূল পাণ্ডা সাজিদকে আগেই গ্রেফতার করা হয়েছে। আর এক পাণ্ডা কাওসার এখনও পলাতক।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment