Wednesday, November 19, 2014
সন্ত্রাসের ঝুঁকিতে বাংলাদেশ
সন্ত্রাসের ঝুঁকিতে বাংলাদেশ
বিশ্বের ১৩ দেশে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধির
ঝুঁকি দেখছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্সটিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড
পিস। এর মধ্যে বাংলাদেশও রয়েছে।
সংস্থাটি মঙ্গলবার বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০১৪ প্রকাশ করে। এ নিয়ে প্রতিবেদনে এ আশংকার কথা প্রকাশ করা হয়েছে। সূচকে ১৬২টি দেশের মধ্যে সন্ত্রাসবাদে বাংলাদেশের অবস্থান ২৩। স্কোর ৫ দশমিক ২৫। এ সূচকে ২০১৩-তে বাংলাদেশের অবস্থান ছিল ৫৭। ১০ স্কোর নিয়ে এ বছরের তালিকার শীর্ষে রয়েছে ইরাক, যেখানে গত বছর ৬ হাজার ৩৬২ জন নিহত হয়েছেন জঙ্গি ও সন্ত্রাসীদের হাতে। ইন্সটিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস বলছে, গত বছর বিশ্বে কেবল সন্ত্রাসের প্রাবল্যই বাড়েনি, এর বিস্তারও বেড়েছে। ২০১৩ সালে বিশ্বে সন্ত্রাসের বলি হয়েছে ১৭ হাজার ৯৫৮ জন, যা আগের বছরের তুলনায় ৬১ শতাংশ বেশি। এ এক বছরে প্রায় ১০ হাজার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় ৪৪ শতাংশ বেশি। প্রতিবেদেনে আরও বলা হয়, গত বছর জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ৮২ শতাংশ প্রাণহানি ঘটেছে মাত্র ৫ দেশে। এগুলো হল- ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, নাইজেরিয়া ও সিরিয়া।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বা সংঘাতে জড়িয়ে নেই এমন ১৩ দেশও রাজনৈতিক সহিংসতা ও দলগত বিদ্বেষের কারণে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির ঝুঁকিতে আছে। দেশগুলো হল- অ্যাঙ্গোলা, বাংলাদেশ, বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ইরান, ইসরাইল, মালি, মেক্সিকো, মিয়ানমার, শ্রীলংকা ও উগান্ডা।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের বিচার এবং দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২০১৩ সালের প্রায় পুরোটা সময় ব্যাপক রাজনৈতিক সহিংসতা ও হানাহানি চলে। জামায়াতকর্মীরা একদিকে দেশজুড়ে নাশকতা চালায় এবং অন্যদিকে নির্বাচন ঠেকাতে জামায়াত-বিএনপি জোটের হরতাল অবরোধে সহিংসতায় বহু মানুষ হতাহত হয়।
ইন্সটিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস মনে করছে, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা-নিপীড়নের পাশাপাশি নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, দলগত সমঝোতা ও রাজনৈতিক স্থিতিশীলতার অভাব রয়েছে। এ কারণেই ১৩ দেশের ঝুঁকির তালিকায় বাংলাদেশকে রেখেছে সংস্থাটি।
প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের অধিকাংশ ঘটনার পেছনে ছিল ইসলামী স্টেট, আল কায়দা, তালেবান ও বোকো হারামের মতো জঙ্গি সংগঠন। বেসামরিক নাগরিক ও ব্যক্তিগত সম্পত্তিই এসব সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রধান লক্ষ্য ছিল।
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০১৪-এ বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৬। পাকিস্তান রয়েছে ৩-এ। এছাড়া নেপাল ২৪, মিয়ানমার ৩৫, শ্রীলংকা ৩৬ এবং আফগানিস্তান রয়েছে ২-এ।
(বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০১৪ নিয়ে বিস্তারিত পড়ুন দশ দিগন্ত পাতায়)

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment