Thursday, November 20, 2014
রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর গুণীজন সম্মাননা
রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর গুণীজন সম্মাননা
রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং ১৪
নভেম্বর অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত সহসভাপতি ও
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও
প্রবীণ সমাজসেবী আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম–এর সাধারণ সম্পাদক ও শফি
মোটরস লি.–এর ব্যবস্থাপনা পরিচালক এস এম শফিকে সংবর্ধনা দিয়েছে। এতে
প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

>>রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের গুণীজন সম্মাননায় আ জ ম নাছির উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামন চৌধুরী
ক্লাবের
চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এম আমিনুজ্জামান
ভূঁইয়া, সুফী মোহাম্মদ মিজানুর রহমান, এম এ আউয়াল, আবদুল আহাদ,
অ্যাসিস্ট্যান্ট গভর্নর চৌধুরী ফখরুজ্জামান, হারুন উর রশীদ, রোটারি ক্লাব
অব গ্রেটার চিটাগাংয়ের সভাপতি আমিন উল্লাহ, সহসভাপতি মহসিন জামাল, এমদাদুল
আজিজ চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি কাজী আবুল মনসুর প্রমুখ।
সংবর্ধনার জবাবে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে ভূমিকা রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। চট্টগ্রাম থেকে বিভিন্ন ইভেন্টে নতুন নতুন ক্রীড়াবিদ জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে সেই লক্ষে্য কাজ করে যাচ্ছি। বিজ্ঞপ্তি
সংবর্ধনার জবাবে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে ভূমিকা রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। চট্টগ্রাম থেকে বিভিন্ন ইভেন্টে নতুন নতুন ক্রীড়াবিদ জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে সেই লক্ষে্য কাজ করে যাচ্ছি। বিজ্ঞপ্তি
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment