Friday, November 7, 2014
কুমিল্লায় ডিবির এসআইকে গুলি করে পিস্তল ছিনতাই
কুমিল্লায় ডিবির এসআইকে গুলি করে পিস্তল ছিনতাই

কুমিল্লায়
সশস্ত্র ছিনতাইকারীরা ডিবির এসআই ফিরোজ হোসেনকে গুলি করে ও এলোপাতাড়ি
কুপিয়ে গুরুতর আহত করেছে। এ সময় তার ব্যবহৃত সরকারি পিস্তলটি ছিনিয়ে নেয়
তারা। বৃহস্পতিবার নগরীর ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ৪-৫ জনের
সশস্ত্র একটি ছিনতাইকারী দল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর ঝাউতলা
এলাকায় ব্র্যাক ব্যাংকের বিপরীত দিকের একটি গলিতে এসআই ফিরোজ হোসেনকে
মোটরসাইকেলে একা পেয়ে তাকে ঘিরে ফেলে। এ সময় এক ছিনতাইকারী ফিরোজকে লক্ষ্য
করে গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে তার ২ হাত, কোমর ও মাথায় এলোপাতাড়ি
কুপিয়ে গুরুতর জখম করে এবং তার ব্যবহৃত সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে
যায়।নগরীর কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এটিএসআই কামাল উদ্দিন জানান, নগরীর
অশোকতলা এলাকার সাজু মিয়ার ছেলে তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী সুমন ওরফে
জিরা সুমনের নেতৃত্বে ২টি মোটরসাইকেলযোগে ৪-৫ জন সশস্ত্র ছিনতাইকারী এ
হামলা চালায়।এ সময় টহল পুলিশ ধাওয়া করলে ছিনতাইকারীরা কালো রংয়ের
রেজিস্ট্রেশনবিহীন একটি পালসার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।গুরুতর আহত
ফিরোজ হোসেনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা
দেয়া হয়। এ সময় কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, হাইওয়ে
পূর্বাঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড.
গোলামুর রহমানসহ জেলা ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা তাকে দেখতে
যান। কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, উন্নত চিকিৎসার জন্য
আশংকাজনক অবস্থায় এসআই ফিরোজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment