Friday, November 7, 2014
চোরাকারবারিদের আঘাতে বিজিবি কমান্ডারের মৃত্যু
চোরাকারবারিদের আঘাতে বিজিবি কমান্ডারের মৃত্যু

চোরাচালান
দমন করতে গিয়ে সাংবাদিক নামধারী দুই চোরাচালানির লাথির আঘাতে প্রাণ
হারালেন সীমান্তের অতন্দ্র প্রহরী সাতক্ষীরার ভোমরা বিজিবি কোম্পানি
কমান্ডার সুবেদার নজরুল ইসলাম। সাতক্ষীরার লক্ষ্মীদাঁড়ি সীমান্ত
বেড়িবাঁধের মেইন পিলার-২ এর কাছে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়
জনতা দুই ঘাতককে আটক করে বিজিবির হাতে তুলে দিয়েছে। বর্ডার গার্ড
বাংলাদেশের সাতক্ষীরার ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি জানান,
সকাল ৯টার দিকে বেড়িবাঁধের ওপর ঘোষপাড়ার সামনে বিজিবির তিন সদস্য নায়েক
মুন্নুুুু মোল্লা, সিপাহী আনোয়ার ও সিপাহী রবিউল টহলে ছিলেন। এ সময় তারা
বেড়িবাঁধে দাঁড়িয়ে দুই ব্যক্তিকে ভারত ও বাংলাদেশের জিরো পয়েন্টের ছবি
তুলতে দেখেন। বাধা দিলে সাংবাদিক পরিচয় দিয়ে তারাও চ্যালেঞ্জ করে ফের ছবি
তুলতে থাকে।এ খবর পেয়ে বিজিবির ভোমরা কোম্পানি সদর দফতর থেকে কমান্ডার
সুবেদার নজরুল ইসলাম সেখানে ছুটে যান। নিজেদের সাংবাদিক দাবি করে তারা
বলেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার দুই সাংবাদিক হাবিব ও রিয়াজের নির্দেশনা
অনুযায়ী তারা এখানে ছবি তোলার ট্রেনিং নিচ্ছেন। তাদের কথাবার্তায় সন্দেহ
হলে সুবেদার নজরুল তাদের দেহ তল্লাশি করে কিছু ফেনসিডিল ও ভারতীয় মদ পান।
এরই মধ্যে স্থানীয় গ্রামবাসী সেখানে জড়ো হয়ে নিশ্চিত করেন যে তারা সাংবাদিক
নয়; চিহ্নিত রসুন চোরাচালানি। বিজিবি সুবেদার তাদের কাছে পরিচয়পত্র চাইতেই
তারা তার তলপেটে কয়েকটি লাথি মেরে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে। তবে
স্থানীয়রা মুহূর্তেই তাদের হাতেনাতে ধরে ফেলেন। লাথির আঘাতে প্রচণ্ড ব্যথা
পাওয়া নজরুল ইসলামকে (৫৬) অচেতন ও আহত অবস্থায় সাতক্ষীরা হাসপাতালে নিয়ে
আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক পরিচয়দাতা দুই
ঘাতক চোরাকারবারি সাতক্ষীরার মাহমুদপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে
আনোয়ার হোসেন পলাশ (৩২) এবং বাটকেখালী গ্রামের তবারক মোল্লার ছেলে রনি
মোল্লাকে (২০) গ্রেফতার করে বিজিবির ব্যাটালিয়ন সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ
করা হচ্ছে ।খবর পেয়ে বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমান,
৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক মেজর নজির আহমেদ বকসিহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা
ঘটনাস্থলে যান। দুপুরে সাতক্ষীরা মর্গে নজরুল ইসলামের লাশের ময়নাতদন্ত হয়।
পরে তার সহকর্মীরা তাকে নিয়ে যান ব্যাটালিয়ন সদরে। সেখানে তার জানাজা
অনুষ্ঠিত হয়। জানাজায় বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমান,
জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, অধিনায়ক
মেজর নজির আহমেদ, যশোর আরআইবি অধিনায়ক মেজর আজাহার প্রমুখ উপস্থিত
ছিলেন।সুবেদার নজরুলের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার মাগুরাডাঙ্গী
গ্রামে। তিনি স্ত্রী তামান্না জাকিয়া ও মা আছিয়া খাতুনসহ এক ছেলে ও এক মেয়ে
রেখে গেছেন। বিকালে ময়নাতদন্ত ও জানাজা শেষে নজরুল ইসলামের মরদেহ তার
পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment