Friday, November 7, 2014
মঙ্গলে খনিজের খোঁজ
মঙ্গলে খনিজের খোঁজ

লালগ্রহের
চারদিকে পাক খাওয়ার সময় মহাশূন্য থেকেই প্রাথমিক সম্ভাবনার ক্ষেত্রগুলো
চিহ্নিত করে ফেলেছিল মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার যন্ত্রযান। বুধবার সেই
হিসেব অক্ষরে অক্ষরে মিলিয়ে দিল মার্স কিউরিওসিটি রোভার। মঙ্গলগ্রহের
মাউন্ট শার্পের কাছ থেকে মিললো প্রথম খনিজ পদার্থের সন্ধান। মাউন্ট শার্পের
দিকে এগিয়ে যাওয়ার সময় সেপ্টেম্বর নাগাদ ‘কনফিডেন্স হিলের’ সামনে এসেছিল
কিউরিওসিটি। তখনই এই পাহাড়ের একটি পাথরের টুকরোয় ফুটো করে ভেতর থেকে কিছুটা
লাল গুঁড়ো বের করেছিল কিউরিওসিটির যান্ত্রিক হাত। যন্ত্রযানের মধ্যেই
বসানো ছোটখাটো রাসায়নিক গবেষণাগারে ওই লাল গুঁড়োর বিশ্লেষণের কাজ শুরু করে
কিউরিওসিটি। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলের পাথর থেকে পাওয়া ওই লাল
গুঁড়ো আসলে হেমাটাইট। আরও পরিষ্কার করে বললে, লোহার একটি খনিজ হল
হেমাটাইট। বিজ্ঞানীরা মনে করছেন, এভাবে পাওয়া হেমাটাইটে লোহার পরিমাণ কতটা
সেই শতাংশের বিচার করে লালগ্রহের অতীত ইতিহাস অনেকটাই স্পষ্ট হবে
বিজ্ঞানীদের কাছে।
প্যাসাডেনার ক্যালিফর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজির অন্যতম গবেষক এবং নাসার মঙ্গল অভিযানের সঙ্গে যুক্ত জন গ্রটজিঙ্গার জানিয়েছেন, ‘মহাকাশ থেকে কোনো গ্রহের পৃষ্ঠতলের গভীরে কোথায় খনিজ পদার্থ রয়েছে, তার অস্তিত্ব জানার উপায় এতদিন অনেকটাই ছিল তত্ত্বগত জ্ঞানের ওপর ভিত্তি করা। কিন্তু, মঙ্গলগ্রহের ক্ষেত্রে যা হল, তা এক কথায় অবর্ণনীয়।’
যেখানে যেখানে খনিজ পদার্থ রয়েছে বলে অনুমান করা হয়েছিল, তার মাত্র একটি জায়গাতেই পরীক্ষা চালানো হয়েছে। প্রথম চোটেই অভাবনীয় সাফল্যে রীতিমতো উত্তেজিত নাসার বিজ্ঞানীরা। ২০১০ সালে কেবল মঙ্গলে থাকা খনিজের অস্তিত্ব জানার জন্যই একটি বিশেষ মহাকাশযান পাঠায় আমেরিকা। ‘মার্স রিকনেইসান্স অরবাইটার’ নামের ওই যানটি তখন থেকেই মঙ্গলের সম্ভাব্য খনিজ পদার্থময় অঞ্চলগুলোর একটি মানচিত্র তৈরি করে। মঙ্গলের গেইল ক্রেটার ছিল তেমনই একটি অঞ্চল। পরে, প্রায় ১৫৪ কিলোমিটার চওড়া এই প্রাচীন জ্বালামুখে মহাকাশযান কিউরিওসিটি রোভারকে নামানোর কথা ঠিক হয়। অবতরণের পর প্রথমে এই জ্বালামুখের মধ্যেই ‘ইয়েলোনাইফ বে’ নামে একটি নিচু অঞ্চলে অনুসন্ধানের কাজ চলে। এই অঞ্চলের পাথরের গঠন ও ক্ষয় দেখে বিজ্ঞানীরা অনুমান করেন, এক সময় এই অঞ্চলে জলের ধারা প্রবাহিত হতো। এএফপি।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment