Thursday, November 13, 2014
দুদকের মুক্তিযোদ্ধারা পাততাড়ি গুটাচ্ছেন

অনুসন্ধানের সিদ্ধান্ত শুনেই স্বেচ্ছায়
অবসরে যাওয়ার আবেদনপত্র জমা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক
মুক্তিযোদ্ধা গোলাম ইয়াহিয়া। দশ দিন ধরে তিনি অফিস করছেন না। কোথায় গেছেন,
কেন অফিসে আসছেন না বলতে পারছেন না কেউ। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া
যাচ্ছে। আরেক মহাপরিচালক আবেদন করেছেন মুক্তিযোদ্ধা হিসেবে কোনো সুবিধা
গ্রহণ না করার।
দুদকের নির্ভরযোগ্য সূত্র জানায়, দুদকে কর্মরত ৯ ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হওয়ার পরপরই পাততাড়ি গুটিয়েছেন পরিচালক গোলাম ইয়াহিয়া। মুক্তিযোদ্ধা হিসেবে জাল সনদ গ্রহণ করে তিনি চাকরির মেয়াদ বৃদ্ধির সুবিধা নেন। জুন মাস থেকে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে বর্ধিত মেয়াদে চাকরি করছিলেন। এ বিষয়ে মে মাসে যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়।সূত্র মতে, ২১ অক্টোবর দুদক নিজ কার্যালয়ে কর্মরত ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ যাচাই করে দেখার সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে ২ নভেম্বর উপপরিচালক মো. জুলফিকার আলীকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়। ওই দিনই দুদক পরিচালক গোলাম ইয়াহিয়া পিআরএলের (পোস্ট রিটায়ারমেন্ট লিভ) দরখাস্ত দেন কমিশনে। দরখাস্ত দিয়েই তিনি আর অফিসে আসেননি। গোপনে জমা দেয়া দরখাস্তে তিনি চলতি বছরের ১ জুলাই থেকে পিআরএলের ভূতাপেক্ষ কার্যকারিতা দেয়ার অনুরোধ জানান। এছাড়া মুক্তিযোদ্ধা হিসেবে চাকরির মেয়াদ এক বছর বাড়িয়ে তিনি যে এক মাস বেতন-ভাতা নিয়েছেন- সেটিও ফেরত দেয়ার আগ্রহ দেখিয়েছেন।এদিকে অনুসন্ধান শুরুর পর মুক্তিযোদ্ধা হিসেবে কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দুদকে মহাপরিচালক হিসেবে প্রেষণে কর্মরত জেলা জজ কামরুল হোসেন মোল্লা। গত সপ্তায় এক আবেদনে তার এ আগ্রহের কথা জানান। তিনি দুদক থেকে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন বলেও জানা গেছে। তবে ইয়াহিয়া ও কামরুলের আবেদনের বিষয়ে বুধবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।সূত্র মতে, গত সরকার ২০০৯ সালে মুক্তিযোদ্ধাদের চাকরির মেয়াদ ২ বছর বাড়ানোর ঘোষণা দিলে মুক্তিযুদ্ধের সনদ গ্রহণের হিড়িক পড়ে। চাকরিতে যোগদানের সময় মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা না করলেও নানা কৌশলে বহু সরকারি চাকরিজীবী সনদ বাগিয়ে এ সুবিধা গ্রহণ করেন। তবে সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সনদ প্রদানে চারটি ক্রাইটেরিয়া বেঁধে দেয়। এগুলো হচ্ছে- (১) চাকরিতে যোগদানকালে মুক্তিযোদ্ধা হিসেবে সনদপ্রার্থী নিজে কোনো ঘোষণা দিয়েছিলেন কিনা। (২) মুক্তিবার্তায় (লাল বই) প্রার্থীর নাম আছে কিনা। (৩) ২০১০ সালের আগে প্রকাশিত গেজেটগুলোতে তার নাম রয়েছে কিনা এবং (৪) প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত সনদ আছে কিনা। এসব ক্রাইটেরিয়ার আলোকে দুদক সচিব পর্যায়ের চার কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এর ভিত্তিতে দুই সচিব স্বেচ্ছায় অবসরে যান, এক যুগ্ম-সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ আরও কয়েকজন পদস্থ সরকারি কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদও যাচাই করছে দুদক।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment