Thursday, November 13, 2014
লিখিত পরীক্ষাটা ভালো দাও, বাকিটা আমরা দেখব

চাকুরি পাওয়ার ব্যাপারে ছাত্রলীগকে
আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম। সংগঠনটির
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, রাজনীতি করার কারণে তোমাদের সময় কম,
আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে তাই আমাদের উচিত ছাত্রলীগের পাশে
দাঁড়ানো। তাই তোমরা বিভিন্ন চাকরির লিখিত পরীক্ষাটা একটু ভালো করে দাও,
বাকিটা আমরা দেখব।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।এইচটি ইমাম বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের এদেশের নেতৃত্বের হাল ধরতে হবে যেভাবে আমরা ৫২ এবং ৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হাল ধরেছিলাম। শুধু লেখাপড়াতে নয় ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে যতটুকু পার ছড়িয়ে পড়। এর জন্য যত সহযোগিতা দরকার আমরা দেব।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তোমাদের সঙ্গে আগেও ছিলাম, এখনও আছি। এখনও প্রধানমন্ত্রীর কাছে যখনই কারও চাকরির বায়োডাটা নিয়ে যাই তখন তিনি জিজ্ঞেস করেন, সে কি ছাত্রলীগ করেছে? কোথায় করেছে? কোন পদে ছিল? তোমাদের চাকরি দিতে প্রধানমন্ত্রী ও আমি কম প্রচেষ্টা করি না। তোমাদের প্রতি আমাদের দরদ আছে।ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে আলোচনা করেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এবিএম তাজুল ইসলাম ও বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারী।জিয়াউর রহমান যুদ্ধ করেননি দাবি করে এইচটি ইমাম বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান তার দলবল নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়েছিলেন। সত্যিকার অর্থে জিয়াউর রহমান কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তার প্রথম দেশদ্রোহী কাজ ছিল পাকিস্তানিদের পুনর্বাসিত করা। যেদিন বিদেশ থেকে রাজাকারদের আগমন শুরু হয়েছে সেদিন থেকে শুরু হল মুক্তিযোদ্ধাদের নিধন।প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, বিশ্বের অন্যান্য দেশ দেশদ্রোহীদের সরাসরি ফাঁসির দড়িতে কিংবা গর্দান কেটে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বিচার করলেও তা নিয়ে নানা সমালোচনা হয়। এর থেকেই বোঝা যায় দেশদ্রোহীরা এখনও সক্রিয় আছে, যেভাবে একাত্তরের মুক্তিযুদ্ধেও তারা সক্রিয় ছিল।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment