Saturday, November 15, 2014
প্রতিমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ২ যুবলীগ নেতা গ্রেফতার
প্রতিমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ২ যুবলীগ নেতা গ্রেফতার
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের
সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের
প্রতিদ্বন্দ্বী প্যানেলে প্রার্থী হওয়ায় উপজেলা যুবলীগের এক নেতাসহ দুজনকে
গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা যুবলীগের সাবেক সাধারণ
সম্পাদক ও সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী তসিকুল
ইসলাম এবং যুবলীগ নেতা লাল বাহাদুর। পরে শুক্রবার বিকালে ভ্রাম্যমাণ
আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বাদল চন্দ্র হালদার তাদের ৬
মাসের বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছেন। পুলিশের দাবি, মদ্যপ অবস্থায়
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে প্রকাশ্যে গালিগালাজ করায় তাদের গ্রেফতার ও
দণ্ড দেয়া হয়েছে।
এদিকে দুই যুবলীগ নেতাকে গ্রেফতারের আগে বাঘা থানায় এ সংক্রান্ত করা একটি জিডিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে গালিগালাজের বিষয়টি উল্লেখ করেছে পুলিশ। থানা পুলিশের একটি সূত্র বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, আজ বাঘা উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজেই সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তার প্যানেলে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নাম রয়েছে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম বাবুলের।অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিপরীত প্যানেলে প্রার্থী হয়েছেন সভাপতি পদে বাঘা পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাস আলী ও সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম। এরই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে তসিকুল ও তার সহযোগী যুবলীগ নেতা লাল বাহাদুরকে গ্রেফতার করে পুলিশ। নেতাদের গ্রেফতার ও দণ্ডের ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্যানেলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান শুক্রবার সকালে সাংবাদিকদের জানান, মদ্যপ অবস্থায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযোগে বিচার করে তাদের দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজা ঘোষণার পরপরই দণ্ডিত দুই যুবলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি নিশ্চিত করেন।এদিকে তসিকুলকে গ্রেফতার ও দণ্ড দেয়ার বিষয়টি পুরোপুরি পরিকল্পিত বলে দাবি করেছেন তার বড় ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন। তিনি যুগান্তরকে বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে গালিগালাজ দেয়ার অভিযোগটি মিথ্যা। কাউন্সিলে প্রার্থী হতে না দেয়ার জন্যই পরিকল্পিতভাবে তার ভাইকে গ্রেফতার করে দণ্ড দেয়া হয়েছে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment