Saturday, November 15, 2014
সাক্ষ্য দিতে কাল ফের ভারত যাচ্ছেন ফেলানীর বাবা

ভারতের কোচবিহারে বিএসএফ সেক্টর সদর দফতরে
স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টের ডাক পেয়ে আগামীকাল ভারত যাচ্ছেন
ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরু। সঙ্গে যাচ্ছেন বিজিবির ৪৫ ব্যাটালিয়নের
কমান্ডিং অফিসার লে. কর্নেল মোফাজ্জাল হোসেন আকন্দ ও কুড়িগ্রামের পাবলিক
প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন।
সোমবার সকাল ১০টায় ভারতের ওই বিশেষ আদালতে সাক্ষ্য দেবেন ফেলানীর বাবা। আদালতকে জানাবেন বিএিসএফ সদস্য অমিয় ঘোষ ঠাণ্ডা মাথায় কিভাবে কাছ থেকে গুলি করে ফেলানীকে হত্যা করেছিলেন।অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন জানান, ফেলানী হত্যা মামলার পুনর্বিচার কাজ শুরু হয় ২২ সেপ্টেম্বর। একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়াই আদালত চলে ৩ দিন। আদালতে সাক্ষ্য দেয়ার আমন্ত্রণ পেয়ে ২৬ সেপ্টেম্বর কুড়িগ্রামের ৪৫ বিজিবির সদর দফতর থেকে ভারতের পথে রওনা হন ফেলানীর বাবা নুরুল ইসলামসহ তিন সদস্যের দল। কিন্তু লালমনিরহাট জেলার বড়বাড়ি নামক স্থানে পৌঁছার পর মোবাইলে জানানো হয় আদালত ৩ দিনের জন্য মুলতবি হয়ে গেছে। পরে সাক্ষ্য দেয়ার সময় ও তারিখ জানানো হবে। ফলে মাঝপথ থেকেই ফিরে আসে তিন সদস্যের ওই দল। শুক্রবার বিকালে আবারও সাক্ষ্য দিতে ভারতে যাওয়ার কথা জানানো হয়। তারা এখন ভারতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন। ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরু বলেন, অনেক দিন পর ডাক পাইলাম। আমার চোক্ষের সামনে মেয়েডারে গুলি কইর্যা পাখির মতো মেরেছে। পানি খাইতে চাইলে দেয় নাই। আগেরবার বিচারের নামে ওরা তামশা করছিল। আশা করি এবার ন্যায়বিচার পামু।লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, শুধু ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরুর সাক্ষ্য গ্রহণ করা হবে। তিন সদস্যের দল রোববার সকালে কুড়িগ্রাম বিজিবির সদর সফতর থেকে বুড়িমারী চেকপোস্টের উদ্দেশে রওনা হবে।উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফ ক্যাম্পের সদস্য অমিয় ঘোষ ১৫ বছরের কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করে। ২০১৩ সালের ১৩ আগস্ট জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে ফেলানী হত্যার বিচার কার্যক্রম শুরু হয়। ওই বিচারে বিএসএফ সদস্যকে নির্দোষ ঘোষণা করে রায় দেয়া হয়। রায় প্রত্যাখ্যান করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করে ঢাকায় ভারতীয় হাইকমিশনারের কাছে মানবাধিকার সংগঠন আসকের (আইন ও সালিশ কেন্দ্র) মাধ্যমে আবেদন করেন ফেলানীর বাবা নুরুল ইসলাম। এরই পরিপ্রেক্ষিতে মামলাটি পুনর্বিচারের সিদ্ধান্ত নেয় বিএসএফ।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment