Saturday, October 18, 2014
কাজাখ তেলক্ষেত্রে হাজারো কোটি ডলার জলে
কাজাখ তেলক্ষেত্রে হাজারো কোটি ডলার জলে
কাজাখস্তানের জলসীমায় উত্তর কাস্পিয়ান সাগরে ২০০০ সালে কাশাগান তৈলক্ষেত্র আবিষ্কৃত হয়। তিন দশকের মধ্যে এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় তেলক্ষেত্র আবিষ্কারের ঘটনা। কিন্তু শেষ পর্যন্ত প্রকল্পটি ভেস্তে গেছে। দ্য ইকনমিস্ট-এর প্রতিবেদনে জানানো হয়, নির্ধারিত সময়ের প্রায় আট বছর পর গত বছর ক্ষেত্রটি থেকে তেল উত্তোলন শুরু হয়। এই প্রকল্পে ইতিমধ্যে চার হাজার ৩০০ কোটি মার্কিন ডলার খরচ হয়েছে, যা মূল বাজেটের চেয়ে তিন হাজার কোটি মার্কিন ডলার বেশি। এত খরচের পরও ক্ষেত্রটি থেকে মাত্র কয়েক সপ্তাহ তেল উৎপাদন করা গেছে। বিষাক্ত গ্যাস প্রবেশ করায় তেলক্ষেত্রটি সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। চলতি মাসের শুরুর দিকে দেশটির এক মন্ত্রী স্বীকার করেন, অন্তত ২০১৬ সালের আগে তেলক্ষেত্রটি পুনরায় চালু করা সম্ভব হবে না। কাশাগানে ব্যর্থতার পরও এ মাসেই দেশটির সরকার জানিয়েছে, তারা আরেকটি বড় বাজেটের তেলক্ষেত্র উন্নয়নের প্রকল্প অনুমোদন করবে। উপকূলবর্তী তেনগিজ তেলক্ষেত্রে দুই হাজার ৩০০ কোটি মার্কিন ডলার খরচ পড়বে বলে ধরা হয়েছিল। কিন্তু এখন সরকার বলছে, এই প্রকল্পের খরচ চার হাজার কোটি মার্কিন ডলারে উন্নীত হতে পারে। অপ্রত্যাশিত প্রযুক্তিগত সমস্যার কারণে কাশাগান প্রকল্পটি ব্যর্থ হয়েছে। ওই সমস্যা সমাধানে আরও ৫০০ কোটি মার্কিন ডলার খরচ হতে পারে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখানে অনেক কোম্পানি যুক্ত থাকায় সুনির্দিষ্ট নেতৃত্বের অভাব রয়েছে। এ ছাড়া এই প্রকল্পে সরকারের অবাঞ্ছিত হস্তক্ষেপও রয়েছে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment