Wednesday, October 1, 2014
কাশ্মিরি বন্যার্তদের প্রতি ভারতীয় কর্তৃপক্ষের অবহেলা
কাশ্মিরি বন্যার্তদের প্রতি ভারতীয় কর্তৃপক্ষের অবহেলা
অধিকৃত জম্মু ও কাশ্মিরকে অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে থাকে ভারত সরকার। অথচ অঞ্চলটিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় পীড়িত জনগণের আত্মরক্ষার দায়িত্ব তাদের ওপরেই ছেড়ে দেয়া হয়েছে। রাষ্ট্রহীন অথচ ভারতীয় সামরিক বাহিনীতে গিজ গিজ করছে হিমালয় পাদদেশের এই অঞ্চল। নয়াদিল্লি ইচ্ছা করেই এ অঞ্চলকে অবহেলা করছে। আর সেনাবাহিনী এটিকে ব্যবহার করছে জনসংযোগচর্চার জন্য। বন্যাপীড়িত কাশ্মিরিরা নিজেরাই নিজেদের নিয়ে ভাবছে।

>>শ্রীনগরের বন্যাকবলিত একটি এলাকা : এএফপি
কাশ্মিরে বন্যায় প্রায় ৭৪ জনের প্রাণহানির দুই সপ্তাহ পর নিজ পরিবারের সাথে সাক্ষাৎ করতে যাওয়া এক ব্যক্তি তার ফেসবুকে লেখেন, বিধ্বস্ত ও লণ্ডভণ্ড দক্ষিণ কাশ্মির অভিমুখে গাড়ি চালিয়ে গেলাম। মাত্র শ্রীনগর পৌঁছলাম। প্রায় অচল নগরী। বাতাসে লাশের গন্ধ। শ্রীনগরের কেন্দ্রস্থল থেকে কাশ্মিরের বাইরের এক বন্ধুকে টুইট করলেন এক অসহায় ব্যক্তিÑ আমাদের জন্য ভেলা পাঠাও, আমাদের এখন ভেলা দরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকজন লিখলেন, রাস্তায় ট্রাফিক পুলিশও নেই। ফলে ত্রাণসরবরাহের জন্য চালু রয়েছে যে কয়টি রাস্তা, তাতে জট লেগেই আছে।
কাশ্মিরিদের দুর্ভোগের মূলে রয়েছে রাষ্ট্রীয় কোনো ব্যবস্থাপনা না থাকা। বিশ্বের সবচেয়ে বেশি সামরিক বাহিনী বেষ্টিত অঞ্চলগুলোর একটি এই কাশ্মির। অথচ এখানকার উদ্ধারকার্যক্রম সত্যিই বেদনাদায়ক। শ্রীনগরে সরকারি আমলাদের একটি অত্যন্ত ধনী এলাকা রাজবাগের এক ুব্ধ যুবক ফোনে জানান, তারা (নিরাপত্তা বাহিনী) যখন আমাদের এলাকায় উদ্ধারকাজে অসে, তখন একটি তালিকা নিয়ে আসে। কেবল তালিকাতেই তারা সীমাবদ্ধ থাকে। তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে সরকারি আমলা ও পণ্ডিতদের উদ্ধার করতে, স্থানীয় মুসলিমদের নয়। তিনি বলেন, সৈন্যরা হেলিকপ্টারে এত নিচ দিয়ে উড়ে যায় যে আমাদের নৌকার ওপর এসে পড়ে। তারপর বন্যার নোংরা পানিতে বিস্কুট ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে যায়। এগুলো আমরা কিভাবে ব্যবহার করব?
ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যটির স্থানীয় জনগণকে উপেক্ষা করে শুধু পর্যটকদের ও আমলাদের উদ্ধার পরিকল্পনার কঠোর নিন্দা করেছে সারা বিশ্বের কাশ্মিরি সুশীলসমাজ। ত্রাণসংস্থাগুলোর ত্রাণকার্যক্রমে সহায়তার পরিবর্তে তাদের কাজে আরো ব্যাঘাত সৃষ্টির অভিযোগ পাওয়া যায়। দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণের আগে শ্রীনগর বিমানবন্দরে স্থানীয় পুলিশ তত্ত্বাবধায়কের কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে ত্রাণসংস্থাগুলোকে। ত্রাণশিবিরের এক ুব্ধ সমন্বয়ক বলেন, এমন সময় কি আমরা পুলিশের অনুমতির জন্য দৌড়াদৌড়ি করব? তিনি আরো বলেন, প্রশাসন আমাদের অভিমতের কোনো তোয়াক্কা না করেই আমাদেরকে বলেছে ট্রাকগুলোকে বিমানবন্দরের গেটের বাইরে রাখতে। কেননা এটি অত্যন্ত নিরাপদ এলাকা। আমরা কি বিমানবন্দরের বাইরে এক কিলোমিটার ত্রাণসামগ্রী মাথায় করে নিয়ে যাবো? প্রাকৃতিক দুর্যোগকে প্রচুর সেনা উপস্থিতির পক্ষে যুক্তি ও স্বাধীনতাকামীদের দাবি নিয়ে তাচ্ছিল্য করার উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে।
কশ্মিরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে দিল্লি। কিন্তু এখানকার মানবাধিকার রেকর্ড থেকে প্রমাণিত হয়, ছয় দশক ধরে কাশ্মিরি জনগণের কথা বিবেচনা করা হয়নি।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment