Showing posts with label রাশিয়া. Show all posts
Showing posts with label রাশিয়া. Show all posts

Sunday, November 16, 2014

পুতিনের আগাম প্রস্থান

ব্রিসবেন নগরে জি-২০ সম্মেলন শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়া ছেড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল শনিবার শুরু হওয়া দুই দিনের এই সম্মেলনের আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণার আগেই আজ রোববার অস্ট্রেলিয়া ছাড়েন পুতিন। সরাসরি সম্প্রচারিত ফুটেজে এ দৃশ্য দেখা গেছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেন-সংকট নিয়ে গতকাল শনিবার সম্মেলনের প্রথম দিনেই পশ্চিমাদের তীব্র সমালোচনার মুখে পড়েন পুতিন। এমন প্রেক্ষাপটে আনুষ্ঠানিকভাবে আজ সম্মেলন শেষ হওয়ার আগেই তিনি অস্ট্রেলিয়া ছাড়েন।
‘ব্রিসবেন কর্মপরিকল্পনা’ (ব্রিসবেন অ্যাকশন প্ল্যান) ঘোষণার মধ্য দিয়ে আজ জি-২০ সম্মেলন শেষ হবে। আগেভাগে চলে গেলেও গতকাল এক সংবাদ সম্মেলনে পুতিন জি-২০ সম্মেলনকে ‘গঠনমূলক’ ও ‘অর্থপূর্ণ’ বলে অভিহিত করেন। একই সঙ্গে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা রাশিয়া ও বিশ্ব অর্থনীতির ক্ষতি করছে।
>>জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণার আগেই আজ রোববার অস্ট্রেলিয়া ছেড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

Tuesday, November 11, 2014

রুশ সুন্দরী থেকে সাবধান!

রাশিয়া বা চীনের সুন্দরীদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে নিষেধ করা হয়েছে ব্রিটিশ কর্মকর্তাদের। গুপ্তচর বৃত্তির কারণেই এই নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। সম্পর্কিত এক রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরাপত্তা বৃদ্ধির কারণেই ব্রিটিশ কর্মকর্তাদের সুন্দরী নারীদের থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। কারণ এই সুন্দরী নারীরা গুপ্তচর হতে পারেন বলেই মনে করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ে তরফ থেকে জানানো হয়েছে, এই সুন্দরীরা যৌনতার জাল বিস্তার করে কর্মকর্তাদের কাছ থেকে গোপন তথ্য জেনে নিতে পারেন। যা পরে ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গত ২০১০ সালে এমনই এক গুপ্তচড় বৃত্তির ঘটনা প্রকাশ্যে এসেছিল। অ্যানা চ্যাপম্যান নামের এক রাশিয়ান নারীকে নিউ ইয়র্ক থেকে রাশিয়ার হয়ে গুপ্তচড়বৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়। যদিও অ্যানা ব্রিটিশ নাগরিক ছিলেন। সে বছরের শেষের দিকেই অপর এক রাশিয়ান নারীকেও এই অপরাধে গ্রেফতার করা হয়।