Showing posts with label বিএনপি. Show all posts
Showing posts with label বিএনপি. Show all posts
Saturday, December 13, 2014
‘গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হচ্ছে’ -খালেদা জিয়া

বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, স্বাধীনতার পর থেকেই অগণতান্ত্রিক
শক্তি তাদের মুখোশ খুলে ফেলে দেশের মানুষের সার্বজনীন গণতান্ত্রিক
অধিকারগুলো একের পর এক অমানবিক কায়দায় দমন করে। আর এই কারণেই সীমাহীন রক্ত
আর ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিনে
দিনে দুর্বল করা হচ্ছে এবং রাষ্ট্রীয় গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হচ্ছে।
১৪ই ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে শনিবার সংবাদমাধ্যমে পাঠানো
এক বাণীতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১৪ই ডিসেম্বর একটি বেদনাময় দিন।
বাংলাদেশকে মেধা-মননে পঙ্গু করার হীন উদ্দেশ্যে চূড়ান্ত বিজয়ের ঊষালগ্নে এ
দিনে হানাদার বাহিনীর দোসররা দেশের প্রথিতযশা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক
বিজ্ঞানীসহ বিশিষ্ট বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করোছিলো। তারা মনে
করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করলেই এদেশের স্বাধীনতা ও
সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়বে এবং উন্নয়ন অগ্রগতি রুদ্ধ করে দেয়া যাবে।
কিন্তু তাদের সে লক্ষ্য ব্যর্থ হয়েছে। খালেদা জিয়া বলেন, অমর বুদ্ধিজীবীরা
দেশের বরেণ্য শ্রেষ্ঠ সন্তান, যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি
দেখতে চেয়েছিলেন। তারা ন্যায় বিচারভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক
সমাজের প্রত্যাশা করেছিলেন। দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা আন্তর্জাতিক
অপশক্তি তাদের সে প্রত্যাশাকে বাস্তবায়িত হতে দেয়নি। বিএনপি চেয়ারপারসন
বলেন, বিভেদ অনৈক্য এবং সংকীর্ণতার দ্বারা জাতীয় অগ্রগতির পথে প্রতিবন্ধকতা
সৃষ্টি করে চলেছে। সুতরাং আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং দেশকে
একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদেরকে
ঐক্যবদ্ধ হতে হবে, স্ব-স্ব অবস্থানে থেকে দায়িত্ব পালনে আন্তরিক হতে হবে। এ
ক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবীরা আমাদের প্রেরণার উৎস হিসেবে কাজ করে যাবেন।
তিনি বলেন, আজকের এ শোকাবহ দিনে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই-আসুন শহীদ
বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে আমরা এক সঙ্গে কাজ করি। আমি
শহীদ বুদ্ধিজীবীদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই।
Sunday, December 7, 2014
হাসিনার বক্তব্য নোংরামীতে পূর্ণ : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য
রুচিহীন ও নোংরামীতে পূর্ণ মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী বিএনপি, জিয়া পরিবার এবং খালেদা
জিয়া সম্পর্কে চিরাচরিত নিয়েমে নির্লজ্জ মিথ্যাচার করেছেন। তিনি বলেন
প্রধানমন্ত্রী যে নোংলা ভাষায় কথা বলেছেন তা মুখে উচ্চারন করা যায় না । শনিবার
বেলা ১১টার দিকে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
তিনি এসব কথা বলেন। সার্ক শীর্ষ সম্মেলন ও মালয়েশিয়া সফর নিয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুক্রবারের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে
এর আয়োজন করে বিএনপি। ফখরুল বলেন, “আওয়ামী লীগ সভানেত্রী তার চিরাচরিত
ভাষায় ও বচনভঙ্গির মাধ্যমে বেগম খালেদা জিয়া ও দেশপ্রেমিক জনগণ সম্পর্কে
রুচিহীন, শিষ্টাচার বর্জিত ও মিথ্যা বক্তব্য দিয়েছেন। তিনবারের
প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসনকে নিয়ে ব্যক্তিগত
প্রতিহিংসাপরায়ণ, শিষ্টাচার বর্জিত, অবিশ্বাস্য নোংরা কথা বলেছেন। পৃথিবীর
কোনো গণতান্ত্রিক দেশে কোনো রাজনীতিবিদকে নিয়ে আরেকজন রাজনীতিবিদ এমন ভাষায়
কথা বলেন বলে মনে হয় না।”
ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপিকে কোনো ষড়যন্ত্রের আশ্রয় নিতে হয় না এমন মন্তব্য করে ফখরুল বলেন, “বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব ও জনগণের সমর্থনে স্বৈরাচার এরশাদকে অভুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন। ১৯৯১ সালে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ১৯৯৬ সালে বিশাল চক্রান্তের পরও নির্বাচনে বিএনপি ১১৬টি আসন পায়। আর ২০০১ সালে বিএনপি দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করে।”
তিনি আরো বলেন, “খালেদা জিয়া উড়ে এসে রাজনীতিতে জুড়ে বসেননি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম ও আন্দোলন করেছেন এবং বিএনপির নেতৃত্বে এসেছেন। তিনি আপসহীন নেত্রী। তিনি বিদেশে পালিয়ে গিয়ে বা বিশেষ গোষ্ঠীর সঙ্গে ষড়যন্ত্র করে নয়, জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছেন।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের নিশ্চয়ই মনে আছে ১৯৮২ সালে যখন এরশাদ ক্ষমতা দখল করেছিল তখন শেখ হাসিনা বলেছিলেন ‘আই অ্যাম নট আনহ্যাপি’। আবার ২০০৬ সালে যখন জনগণকে বিভ্রান্ত করে, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করা ফখরুদ্দিন-মঈনুদ্দিনের অবৈধ সরকারকে সমর্থন দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন।”
‘সরকারের পায়ের নিচে মাটি শক্ত আছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে ফখরুল বলেন, “পায়ের নিচে মাটি শক্ত হলে পদত্যাগ করে একটি নির্বাচন দিন না। দেখি কার পায়ের নিচে মাটি শক্ত আছে।”
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপিকে কোনো ষড়যন্ত্রের আশ্রয় নিতে হয় না এমন মন্তব্য করে ফখরুল বলেন, “বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব ও জনগণের সমর্থনে স্বৈরাচার এরশাদকে অভুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন। ১৯৯১ সালে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ১৯৯৬ সালে বিশাল চক্রান্তের পরও নির্বাচনে বিএনপি ১১৬টি আসন পায়। আর ২০০১ সালে বিএনপি দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করে।”
তিনি আরো বলেন, “খালেদা জিয়া উড়ে এসে রাজনীতিতে জুড়ে বসেননি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম ও আন্দোলন করেছেন এবং বিএনপির নেতৃত্বে এসেছেন। তিনি আপসহীন নেত্রী। তিনি বিদেশে পালিয়ে গিয়ে বা বিশেষ গোষ্ঠীর সঙ্গে ষড়যন্ত্র করে নয়, জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছেন।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের নিশ্চয়ই মনে আছে ১৯৮২ সালে যখন এরশাদ ক্ষমতা দখল করেছিল তখন শেখ হাসিনা বলেছিলেন ‘আই অ্যাম নট আনহ্যাপি’। আবার ২০০৬ সালে যখন জনগণকে বিভ্রান্ত করে, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করা ফখরুদ্দিন-মঈনুদ্দিনের অবৈধ সরকারকে সমর্থন দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন।”
‘সরকারের পায়ের নিচে মাটি শক্ত আছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে ফখরুল বলেন, “পায়ের নিচে মাটি শক্ত হলে পদত্যাগ করে একটি নির্বাচন দিন না। দেখি কার পায়ের নিচে মাটি শক্ত আছে।”
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
Thursday, November 20, 2014
তারেককে পাশে পেতে সরকারকে হটাতে হবে: ফখরুল
আর দূরে নয়, বিএনপির সিনিয়র ভাইস
চেয়ারম্যান তারেক রহমানকে পাশে চান বিএনপির নেতারা। এ জন্য সরকারকে হটাতে
সবার ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স
ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান
জানান। তারেক রহমানের ৫০তম জন্মদিন (২০ নভেম্বর) উপলক্ষে এটি আয়োজিত হয়।
বিএনপির চেয়ারপারসন ও তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া দর্শক সারিতে বসে
অনুষ্ঠানের আলোচনা শোনেন। মির্জা ফখরুল বলেন, “তারেক রহমান বাংলাদেশের
স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পতাকা আঁকড়ে ধরেছিলেন বলে তাকে হত্যার
ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু যতই ষড়যন্ত্র, চক্রান্ত হোক না কেন, তা দেশের
মানুষ মানবে না।” ফখরুল বলেন, “তারেক রহমানকে আর দূরে নয়, আমরা পাশে দেখতে
চাই। তিনি ম্যাডামের (খালেদা জিয়া) পাশে থেকে আমাদের উজ্জীবিত করবেন।”
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, “আপনারা যদি সত্যিই তারেক
রহমানকে স্বাধীন দেশে দেখতে চান, তাহলে তার জন্মদিনে বর্তমান ফ্যাসিস্ট,
জালেম, গণতন্ত্র ও মানুষ হত্যাকারী সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শপথ নিতে
হবে। সরকারকে সরিয়ে তারেককে স্বাধীন বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে। সেটাই হবে
তার জন্মদিনের বড় উপহার।” প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের
সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান
শাহ বলেন, “তিনি নির্বাচন নিয়ে যে জবানবন্দি দিয়েছেন, তাতে নির্বাচন নিয়ে
আমাদের অভিযোগ সত্য প্রমাণ হয়েছে।” তারেক রহমান তার ৫১তম জন্মদিনে
মুক্তমঞ্চে ফিরে আসবেন, এমন আশা ব্যক্ত করে হান্নান শাহ বলেন, “খালেদা জিয়া
যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তারেক রহমান দুটি টাকাও সরকারি তহবিল থেকে
খরচ করেননি। কিন্তু সজীব ওয়াজেদ জয় উপদেষ্টা হিসেবে কোটি কোটি টাকা
নিচ্ছেন। এটা বাংলাদেশের মানুষের টাকা। মানি লন্ডারিংয়ের পর্যাুয়ে পড়ে।
ভবিষ্যতে তার বিরুদ্ধে এই আইন কার্যাকর করা হবে।” বিএনপির স্থায়ী কমিটির
সদস্য এম কে আনোয়ার বলেন, “গণতন্ত্র ধ্বংস করে এই অবৈধ সরকার ক্ষমতায়
এসেছে। ক্ষমতায় এসে তারা মিডিয়ার ওপর দমনপীড়ন চালিয়েছে। বহু গণমাধ্যম বন্ধ
করে দিয়েছে। ” তিনি বলেন, “আজ বিচার বিভাগের স্বাধীনতা নেই। সর্বত্র
ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাস আর চাঁদাবাজিতে জনগণ অতিষ্ঠ। এই অচলাবস্থা থেকে
দেশের মুক্তি পেতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে আন্দোলনে
ঝাঁপিয়ে পড়তে হবে।” বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক
মির্জা আব্বাস বলেন, “তারেক রহমান কোনো ফেরারি আসামি নন। তিনি চিকিৎসার
জন্য বিদেশে আছেন, সেটা মনে রাখতে হবে।তীব্র আন্দোলনের মাধ্যমেই তাকে দেশে
ফিরিয়ে আনা হবে।” মির্জা আব্বাস বলেন, “বর্তমান সরকারের অত্যাচার নির্যাতন
হিটলার-মুসোলিনিকেও ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে
নিয়ে গেছে। আন্দোলনের মাধ্যমেই এই স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করতে
হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।” সম্প্রতি লন্ডনে একটি
বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের দেয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ বলেন, “আমি আশা
করি আগামী মাস তিনেকের মধ্যে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কথাগুলো
বলবেন।” আন্দোলনের আগে জনগণকে সচেতন করতে বিএনপিকে পরামর্শ দিয়ে সাবেক
উপাচার্য বলেন, “একা বেশি দূর যাওয়া যায় না। তাই আন্দোলনে জনগণকে সম্পৃক্ত
করতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের যথার্থতা যদি থাকে, আমার চিন্তাভাবনা যদি ঋজু
হয়, তাহলে মার্চ–এপ্রিলের মধ্যে দেশের চেহারা এমন থাকবে না। মাঝখানের সময়ে
আন্দোলনে মানুষের সম্পৃক্ততা বাড়বে।” এ ছাড়া বক্তব্য দেন বিএনপির স্থায়ী
কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, প্রখ্যাত সাংবাদিক শফিক
রেহমান, বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ প্রমুখ। দলের যুগ্ম মহাসচিব রুহুল
কবির রিজভী অনুষ্ঠান পরিচালনা করেন। আলোচনার ফাঁকে তারেক রহমানকে নিয়ে একটি
প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Friday, November 14, 2014
জিয়ার সঙ্গে বেইমানি করেছেন এরশাদ: ফখরুল
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ
এরশাদের কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর। বলেছেন, দেশে নতুন মুক্তিযোদ্ধার আবির্ভাব হয়েছে। তিনি
এরশাদ। যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন। দেশে ফেরার পর তাকে
সেনাবাহিনীর ডেপুটি চিফ করা হয়েছিল। পরে জিয়াউর রহমান তাকে সেনাবাহিনীর
প্রধান করেছিলেন। এরশাদ পরে বেঈমানি করেছেন। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স
ইনস্টিটিউশনে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক
দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, এরশাদের
মুখে জিয়াউর রহমানের সমালোচনা শোভা পায় না। জিয়াউর রহমানের বদান্যতায়
সেনাপ্রধান হয়েছিলেন তিনি। কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুতে এরশাদের ভূমিকা
কি ছিল তা নিয়ে প্রশ্ন আছে। এরশাদকে উদ্দেশ করে মির্জা আলমগীর বলেন, দয়া
করে সমালোচনা থেকে বিরত থাকবেন। অযথা নিজেকে আর ছোট করবেন না। ছাত্রলীগ
নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের দেয়া
বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সংবিধান অনুযায়ী
চাকরি ক্ষেত্রে কোন বৈষম্য হবে না। অথচ, এখন ছাত্রলীগ দেখে চাকরি দেয়া
হচ্ছে। এটি সংবিধানের লঙ্ঘন। সুপারিশ না থাকলে, ছাত্রলীগ না করলে বিসিএসসহ
সরকারি কোন চাকরি পাওয়া যায় না। চাকরি হলে যাচাই-বাছাই করা হয়, প্রার্থীর
গোষ্ঠীতে কেউ বিএনপি বা বিরোধী রাজনীতি করে কিনা। করলে চাকরি হবে না।
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে মানুষ জানে।
আপনারা নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করুন। জনগণের বিরুদ্ধে যাবেন না।
পৃথিবীর কোন শক্তি জনগণের বিরুদ্ধে গিয়ে টিকতে পারেনি, আপনারাও পারবেন না।
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী
খান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ,
অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত
আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

Monday, November 10, 2014
বিএনপি নেতাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৫ ডিসেম্বর
পল্টন মডেল থানায় দায়ের করা দ্রুত বিচার
আইনের একটি মামলার সাক্ষ্যগ্রহণের দিন পুনর্নির্ধারণ করেছেন আদালত। আজ এ
মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আসামীপক্ষের সময় আবেদনের
পরিপ্রেক্ষিতে আগামী ১৫ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন পুনর্নির্ধারণ করা হয়।

এর আগে সাবেক চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, আমান উল্লাহ আমান, শফিউল আলম প্রধান, ডা: জাহিদসহ ৭৮ জন আদালতে হাজির হন। একই মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভিসহ ৬৯ জন উপস্থিত হতে পারেননি। তাদের পক্ষে আইনজীবীরা সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
Subscribe to:
Posts (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
অবশেষে বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। ওমরাহর নামে মানব পাচারের অভিযোগে নয় মাস ধরে বন্ধ ছিল এই ভিসা...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
পিরোজপুর জেলায় জন্মের আগেই পিতা মনিরুল ইসলাম মেয়ের নাম ঠিক করেন স্মৃতি। জন্মের পরে দেখতে পরীর মতো বলে পরীর নানু তাকে পরী বলে ডাকতে শুরু কর...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
