Thursday, November 20, 2014
তারেককে পাশে পেতে সরকারকে হটাতে হবে: ফখরুল
তারেককে পাশে পেতে সরকারকে হটাতে হবে: ফখরুল
আর দূরে নয়, বিএনপির সিনিয়র ভাইস
চেয়ারম্যান তারেক রহমানকে পাশে চান বিএনপির নেতারা। এ জন্য সরকারকে হটাতে
সবার ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স
ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান
জানান। তারেক রহমানের ৫০তম জন্মদিন (২০ নভেম্বর) উপলক্ষে এটি আয়োজিত হয়।
বিএনপির চেয়ারপারসন ও তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া দর্শক সারিতে বসে
অনুষ্ঠানের আলোচনা শোনেন। মির্জা ফখরুল বলেন, “তারেক রহমান বাংলাদেশের
স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পতাকা আঁকড়ে ধরেছিলেন বলে তাকে হত্যার
ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু যতই ষড়যন্ত্র, চক্রান্ত হোক না কেন, তা দেশের
মানুষ মানবে না।” ফখরুল বলেন, “তারেক রহমানকে আর দূরে নয়, আমরা পাশে দেখতে
চাই। তিনি ম্যাডামের (খালেদা জিয়া) পাশে থেকে আমাদের উজ্জীবিত করবেন।”
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, “আপনারা যদি সত্যিই তারেক
রহমানকে স্বাধীন দেশে দেখতে চান, তাহলে তার জন্মদিনে বর্তমান ফ্যাসিস্ট,
জালেম, গণতন্ত্র ও মানুষ হত্যাকারী সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শপথ নিতে
হবে। সরকারকে সরিয়ে তারেককে স্বাধীন বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে। সেটাই হবে
তার জন্মদিনের বড় উপহার।” প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের
সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান
শাহ বলেন, “তিনি নির্বাচন নিয়ে যে জবানবন্দি দিয়েছেন, তাতে নির্বাচন নিয়ে
আমাদের অভিযোগ সত্য প্রমাণ হয়েছে।” তারেক রহমান তার ৫১তম জন্মদিনে
মুক্তমঞ্চে ফিরে আসবেন, এমন আশা ব্যক্ত করে হান্নান শাহ বলেন, “খালেদা জিয়া
যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তারেক রহমান দুটি টাকাও সরকারি তহবিল থেকে
খরচ করেননি। কিন্তু সজীব ওয়াজেদ জয় উপদেষ্টা হিসেবে কোটি কোটি টাকা
নিচ্ছেন। এটা বাংলাদেশের মানুষের টাকা। মানি লন্ডারিংয়ের পর্যাুয়ে পড়ে।
ভবিষ্যতে তার বিরুদ্ধে এই আইন কার্যাকর করা হবে।” বিএনপির স্থায়ী কমিটির
সদস্য এম কে আনোয়ার বলেন, “গণতন্ত্র ধ্বংস করে এই অবৈধ সরকার ক্ষমতায়
এসেছে। ক্ষমতায় এসে তারা মিডিয়ার ওপর দমনপীড়ন চালিয়েছে। বহু গণমাধ্যম বন্ধ
করে দিয়েছে। ” তিনি বলেন, “আজ বিচার বিভাগের স্বাধীনতা নেই। সর্বত্র
ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাস আর চাঁদাবাজিতে জনগণ অতিষ্ঠ। এই অচলাবস্থা থেকে
দেশের মুক্তি পেতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে আন্দোলনে
ঝাঁপিয়ে পড়তে হবে।” বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক
মির্জা আব্বাস বলেন, “তারেক রহমান কোনো ফেরারি আসামি নন। তিনি চিকিৎসার
জন্য বিদেশে আছেন, সেটা মনে রাখতে হবে।তীব্র আন্দোলনের মাধ্যমেই তাকে দেশে
ফিরিয়ে আনা হবে।” মির্জা আব্বাস বলেন, “বর্তমান সরকারের অত্যাচার নির্যাতন
হিটলার-মুসোলিনিকেও ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে
নিয়ে গেছে। আন্দোলনের মাধ্যমেই এই স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করতে
হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।” সম্প্রতি লন্ডনে একটি
বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের দেয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ বলেন, “আমি আশা
করি আগামী মাস তিনেকের মধ্যে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কথাগুলো
বলবেন।” আন্দোলনের আগে জনগণকে সচেতন করতে বিএনপিকে পরামর্শ দিয়ে সাবেক
উপাচার্য বলেন, “একা বেশি দূর যাওয়া যায় না। তাই আন্দোলনে জনগণকে সম্পৃক্ত
করতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের যথার্থতা যদি থাকে, আমার চিন্তাভাবনা যদি ঋজু
হয়, তাহলে মার্চ–এপ্রিলের মধ্যে দেশের চেহারা এমন থাকবে না। মাঝখানের সময়ে
আন্দোলনে মানুষের সম্পৃক্ততা বাড়বে।” এ ছাড়া বক্তব্য দেন বিএনপির স্থায়ী
কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, প্রখ্যাত সাংবাদিক শফিক
রেহমান, বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ প্রমুখ। দলের যুগ্ম মহাসচিব রুহুল
কবির রিজভী অনুষ্ঠান পরিচালনা করেন। আলোচনার ফাঁকে তারেক রহমানকে নিয়ে একটি
প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment