Showing posts with label নতুন বার্তা. Show all posts
Showing posts with label নতুন বার্তা. Show all posts
Thursday, November 20, 2014
‘সরকার পরিবর্তন হলে মুক্তিযোদ্ধাদের তালিকাও গায়েব হয়ে যায়’ -আনোয়ার হোসেন মঞ্জু
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু
বলেছেন, “সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধাদের তালিকাও গায়েব হয়ে
যায়। সরকার বর্তমানে ভূয়া মুক্তিযোদ্ধাদের সনাক্ত করে চাকরি থেকে বরখাস্ত
করছে। শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দিয়েছে। অন্য কোনো
সরকার দেয় নাই। স্বাধীনতার ৪৬ বছরেও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করতে
পারিনি। একটা ভালো দেশ তৈরি করার জন্য যুদ্ধ করেছি ১৬ কোটি মানুষের
ভাগ্যোন্নয়ন করতে এবং বাসস্থান ও কর্মস্থল দিতে ব্যর্থ হই। সেই স্বাধীনতানর
জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেনি।”
বুধবার বিকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা অডিটোরিয়ামে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এমএ রব্বানী প্রমুখ।
পরে মন্ত্রী প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরণ ও একটি বাড়ি একটি খামার সমিতির সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন।
বুধবার বিকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা অডিটোরিয়ামে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এমএ রব্বানী প্রমুখ।
পরে মন্ত্রী প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরণ ও একটি বাড়ি একটি খামার সমিতির সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন।

তারেককে পাশে পেতে সরকারকে হটাতে হবে: ফখরুল
আর দূরে নয়, বিএনপির সিনিয়র ভাইস
চেয়ারম্যান তারেক রহমানকে পাশে চান বিএনপির নেতারা। এ জন্য সরকারকে হটাতে
সবার ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স
ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান
জানান। তারেক রহমানের ৫০তম জন্মদিন (২০ নভেম্বর) উপলক্ষে এটি আয়োজিত হয়।
বিএনপির চেয়ারপারসন ও তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া দর্শক সারিতে বসে
অনুষ্ঠানের আলোচনা শোনেন। মির্জা ফখরুল বলেন, “তারেক রহমান বাংলাদেশের
স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পতাকা আঁকড়ে ধরেছিলেন বলে তাকে হত্যার
ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু যতই ষড়যন্ত্র, চক্রান্ত হোক না কেন, তা দেশের
মানুষ মানবে না।” ফখরুল বলেন, “তারেক রহমানকে আর দূরে নয়, আমরা পাশে দেখতে
চাই। তিনি ম্যাডামের (খালেদা জিয়া) পাশে থেকে আমাদের উজ্জীবিত করবেন।”
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, “আপনারা যদি সত্যিই তারেক
রহমানকে স্বাধীন দেশে দেখতে চান, তাহলে তার জন্মদিনে বর্তমান ফ্যাসিস্ট,
জালেম, গণতন্ত্র ও মানুষ হত্যাকারী সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শপথ নিতে
হবে। সরকারকে সরিয়ে তারেককে স্বাধীন বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে। সেটাই হবে
তার জন্মদিনের বড় উপহার।” প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের
সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান
শাহ বলেন, “তিনি নির্বাচন নিয়ে যে জবানবন্দি দিয়েছেন, তাতে নির্বাচন নিয়ে
আমাদের অভিযোগ সত্য প্রমাণ হয়েছে।” তারেক রহমান তার ৫১তম জন্মদিনে
মুক্তমঞ্চে ফিরে আসবেন, এমন আশা ব্যক্ত করে হান্নান শাহ বলেন, “খালেদা জিয়া
যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তারেক রহমান দুটি টাকাও সরকারি তহবিল থেকে
খরচ করেননি। কিন্তু সজীব ওয়াজেদ জয় উপদেষ্টা হিসেবে কোটি কোটি টাকা
নিচ্ছেন। এটা বাংলাদেশের মানুষের টাকা। মানি লন্ডারিংয়ের পর্যাুয়ে পড়ে।
ভবিষ্যতে তার বিরুদ্ধে এই আইন কার্যাকর করা হবে।” বিএনপির স্থায়ী কমিটির
সদস্য এম কে আনোয়ার বলেন, “গণতন্ত্র ধ্বংস করে এই অবৈধ সরকার ক্ষমতায়
এসেছে। ক্ষমতায় এসে তারা মিডিয়ার ওপর দমনপীড়ন চালিয়েছে। বহু গণমাধ্যম বন্ধ
করে দিয়েছে। ” তিনি বলেন, “আজ বিচার বিভাগের স্বাধীনতা নেই। সর্বত্র
ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাস আর চাঁদাবাজিতে জনগণ অতিষ্ঠ। এই অচলাবস্থা থেকে
দেশের মুক্তি পেতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে আন্দোলনে
ঝাঁপিয়ে পড়তে হবে।” বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক
মির্জা আব্বাস বলেন, “তারেক রহমান কোনো ফেরারি আসামি নন। তিনি চিকিৎসার
জন্য বিদেশে আছেন, সেটা মনে রাখতে হবে।তীব্র আন্দোলনের মাধ্যমেই তাকে দেশে
ফিরিয়ে আনা হবে।” মির্জা আব্বাস বলেন, “বর্তমান সরকারের অত্যাচার নির্যাতন
হিটলার-মুসোলিনিকেও ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে
নিয়ে গেছে। আন্দোলনের মাধ্যমেই এই স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করতে
হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।” সম্প্রতি লন্ডনে একটি
বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের দেয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ বলেন, “আমি আশা
করি আগামী মাস তিনেকের মধ্যে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কথাগুলো
বলবেন।” আন্দোলনের আগে জনগণকে সচেতন করতে বিএনপিকে পরামর্শ দিয়ে সাবেক
উপাচার্য বলেন, “একা বেশি দূর যাওয়া যায় না। তাই আন্দোলনে জনগণকে সম্পৃক্ত
করতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের যথার্থতা যদি থাকে, আমার চিন্তাভাবনা যদি ঋজু
হয়, তাহলে মার্চ–এপ্রিলের মধ্যে দেশের চেহারা এমন থাকবে না। মাঝখানের সময়ে
আন্দোলনে মানুষের সম্পৃক্ততা বাড়বে।” এ ছাড়া বক্তব্য দেন বিএনপির স্থায়ী
কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, প্রখ্যাত সাংবাদিক শফিক
রেহমান, বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ প্রমুখ। দলের যুগ্ম মহাসচিব রুহুল
কবির রিজভী অনুষ্ঠান পরিচালনা করেন। আলোচনার ফাঁকে তারেক রহমানকে নিয়ে একটি
প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Subscribe to:
Posts (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
অবশেষে বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। ওমরাহর নামে মানব পাচারের অভিযোগে নয় মাস ধরে বন্ধ ছিল এই ভিসা...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
পিরোজপুর জেলায় জন্মের আগেই পিতা মনিরুল ইসলাম মেয়ের নাম ঠিক করেন স্মৃতি। জন্মের পরে দেখতে পরীর মতো বলে পরীর নানু তাকে পরী বলে ডাকতে শুরু কর...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
