Tuesday, December 22, 2015
‘সুযোগ দিলে সেরাটা দেবো’
‘সুযোগ দিলে সেরাটা দেবো’
পাকিস্তান প্রিমিয়ার লীগে (পিসিএলে টি-২০) সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও পেসার মুস্তাফিজুর রহমান। এর মধ্যে সাকিব আল হাসানের আইপিএল, বিগব্যাশ, সিপিএল, এসএলপিএলে খেললেও তামিম ইকবালের খেলার অভিজ্ঞতা আছে শুধু সিপিএলে। সেন্ট লুসিয়ার হয়ে ২০১৩ সালে সিপিএলে খেলেন তিনি। তামিম অবশ্য আইপিএলে পুনের হয়ে সুযোগ পেলেও মাঠে নামতে পারেনি। অন্যদিকে তরুণ পেসার মুস্তাফিজুর রহমানের এক বিপিএল ছাড়া দেশের বাইরে আর কোনো ঘরোয়া টুর্নামেন্টেই খেলা হয়নি। তবে লাহোরের হয়ে মুস্তাফিজ খেলবে দেশের বাইরে তার প্রথম টি-টোয়েন্টি আসরে। এই বছরই দেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমে টি-টোয়েন্টি এরপর ভারতের বিপক্ষে ওয়ানডে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। তিন ফরমেটের ক্রিকেটেই তিনি অভিষেক ম্যাচ থেকেই বল হাতে দেখিয়েছেন রেকর্ড আর চমক। মাত্র ৬ ওয়ানডে খেলেই আইসিসির ওয়ানডে দলের বর্ষসেরা একাদশে জায়গা করে নেন মুস্তাফিজ। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি-২০) খেলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। তবে প্রত্যাশা পূরণ করতে পারেনি তিনি। ১০ ম্যাচে নিয়েছেন ১৪টি উইকেট। এর মধ্যে সেরা শিকার ১৪ রানে ৩টি উইকেট। তাই বিপিএলের পর পিসিএলকে তিনি নতুন চ্যালেঞ্জ হিসেবেই মনে করেছেন। পিসিএলে সুযোগ পাওয়ার অনুভূতি নিয়ে মুস্তাফিজ মুঠোফোনে মানবজমিনকে বলেন, ‘আল্লাহর রহমতে সুযোগ পেয়েছি। খুবই ভালো লাগছে। যে কোনো বড় সুযোগই ভালো লাগার বিষয়। আশা করি সুযোগ কাজে লাগাতে পারবো।’
লাহোরের হয়ে ক্রিস গেইলের দলে খেলবেন মুস্তাফিজুর রহমান। দেশের বাইরে বড় টুর্নামেন্ট খেলাকে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। মুস্তাফিজ বলেন, ‘এটি আমার দেশের বাইরে বড় কোনো টুর্নামেন্ট হবে। তাই চ্যালেঞ্জতো অবশ্যই। আর এটিও সত্যি যে আমার জন্য যে কোনো ম্যাচেই ভালো করার চ্যালেঞ্জ থাকে।’ বিপিএলে যতটা আশা করা হয়েছিল তার কাছে ততোটা করে দেখাতে পারেননি তিনি। তবে খুব যে খারাপ করেছে তাও নয়। বিপিএলে প্রত্যাশা পূরণ না হলেও পাকিস্তানের সিপিএলে সুযোগ পেলে তা কাজে লাগাতে প্রস্তুত মুস্তাফিজ। তিনি বলেন, ‘যদি তারা আমাকে খেলার সেভাবে সুযোগ দেয় তাহলে আমি চেষ্টা করবো আমার সেরাটা দেয়ার।’
এই পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। পেয়েছেন ৬টি উইকেটও। এর মধ্যে সেরা শিকার জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ রান খরচ করে দুটি উইকেট। এ ছাড়াও পাকিস্তানের বিপক্ষেও অভিষেক ম্যাচে ২০ রানে নিয়েছিলেন ২টি উইকেট। বল হাতে মুস্তাফিজের ভয়ঙ্কর অস্ত্র কাটার। মুস্তাফিজের প্রথম টি-টোয়েন্টির শিকার ছিল পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদি ও দ্বিতীয় শিকার হয়েছিলেন পাকিস্তানের আরেক তারকা ক্রিকেটার মো. হাফিজ।
পিসিএলে সাকিব খেলবেন করাচি কিংসে। তামিম খেলবেন শহীদ আফ্রিদির পেশওয়ারে। এ ছাড়াও এই দেশের আরও ৭ ক্রিকেটার আছেন পিসিএলের তালিকাতে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment