Tuesday, December 22, 2015
সুষ্ঠু নির্বাচন হলে বিরোধীরা ৭০ ভাগ ভোট পাবেন
সুষ্ঠু নির্বাচন হলে বিরোধীরা ৭০ ভাগ ভোট পাবেন
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন নখ-দন্তহীন। পৌরসভা নির্বাচন সুষ্ঠু করতে
সরকারের সকল পর্যায়ের ব্যক্তির সহযোগিতা কামনা করে এ কমিশন আবারও প্রমাণ
করেছে তাদের কোন ক্ষমতা নেই। সরকারদলীয় মন্ত্রী-এমপিরা প্রকাশ্যে প্রচারণা
চালাচ্ছেন। মোটরসাইকেল বহর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তারা কেউ কি নির্বাচন
কমিশনকে পাত্তা দেয়? নাকি নির্বাচন কমিশন তাদের কারও কিছু বাতিল করতে
পারবে? ব্যারিস্টার আন্দালিব বলেন, এ নির্বাচন কমিশন তো অনেক আগেই তাদের
যোগ্যতা দেখিয়ে দিয়েছে। এতদিন যেহেতু বিএনপি এ কমিশনকে অযোগ্য বলে দাবি করে
আসছিল এজন্য তারা তাদের অসহায়ত্বের কথা স্বীকার করেনি। আজ তারা স্বীকার
করছে। কারণ সরকারের সকল প্রতিষ্ঠান লাগামহীন হয়ে গেছে। সুষ্ঠু ভোট হলে ৭০
ভাগ ভোট পাবেন বিরোধীদলীয় জোটের প্রার্থীরা। সুতরাং, ভোট যত কম কাস্ট হবে
তত আওয়ামী লীগের লাভ। এজন্য ভয়ভীতি প্রদর্শন, মোটরসাইকেলে হুঙ্কার চলছে। এ
ক্ষেত্রে নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না। শুধুমাত্র লাইন দিয়ে ভোট
দেয়াকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বুঝায় না। আমার ভোট আমি দেবো যাকে
খুশি তাকে দেবো- মানুষের তো এ অধিকারই এখন আর নেই। বিরোধী দলের
নেতাকর্মীদের অর্ধেকের নামেই মামলা রয়েছে। সরকারের আগের ও পরের ভূমিকা দেখে
বাকি নেতাকর্মীরাও ৩০ তারিখের ভোট গ্রহণের পরে মামলার ভয়ে মাঠেই নামছে না।
বর্তমানে দেশে গণতন্ত্রের একটা স্তম্ভই আছে গণমাধ্যম। যারা গণমাধ্যমকে
ভোটকেন্দ্রে প্রবেশ করতে দিতে চায় না তারা গণতন্ত্রের যেটুকু শ্বাস আছে
সেটিকেও গলাটিপে মারতে চায়। ভোটকেন্দ্রে গণমাধ্যমকে অবাধ প্রবশাধিকার দেয়া
প্রয়োজন। গণমাধ্যমকে ঢুকতে না দেয়ার ইচ্ছা, বাসনা প্রকাশ করার মানেই হচ্ছে
সুষ্ঠু নির্বাচন হবে না।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment