Thursday, January 1, 2015
ইংল্যান্ড ও ওয়েলসে ৭,০০০ ভূসম্পত্তি তলিয়ে যাবে সমুদ্রগর্ভে
ইংল্যান্ড ও ওয়েলসে ৭,০০০ ভূসম্পত্তি তলিয়ে যাবে সমুদ্রগর্ভে

ইংল্যান্ড
ও ওয়েলসের প্রায় ৭ হাজার বাড়িঘর ও ব্যবসা-প্রতিষ্ঠান সমুদ্রগর্ভে তলিয়ে
যাবে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। ৩,৪৫৩টি বাড়িঘর এবং
ব্যবসা-প্রতিষ্ঠানসহ ৩,২১৬টি অনাবাসিক ভূসম্পত্তি সমুদ্রের পাতিতে তলিয়ে
যেতে পারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্রধানত, জলবায়ু পরিবর্তনের কারণে
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যে হারে বাড়ছে, তাতে এ উদ্বেগ প্রকাশ করেছেন
এনভায়রনমেন্ট এজেন্সি’র বিশেষজ্ঞরা। এর কারণ বিশালাকায় ঢেউ ও জলবায়ু
পরিবর্তনের কারণে সমুদ্রের উপকূলরেখা মুছে গিয়ে দ্রুতই আরও কাছে এগিয়ে
আসছে। এভাবে চলতে থাকলে, ৮০০ ভূসম্পত্তি আগামী ২০ বছরের মধ্যে সমুদ্রে
তলিয়ে যাবে। এমনটাই আশঙ্কা বিশ্লেষকদের। একই সঙ্গে ঝড়ের আশঙ্কাও বাড়তে
থাকবে। যদি এ ভূসম্পত্তিগুলোকে সমুদ্রগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি থেকে রক্ষা
করতে হয়, সেক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। পরিবেশ সংস্থার মতে,
প্রাকৃতিক এ দুর্যোগে ১০০ কোটি পাউন্ডেরও বেশি ভূসম্পত্তি পানিতে তলিয়ে
যাবে। আগামী ১০০ বছরে স্থানীয় ৬টি অঞ্চল- গ্রেট ইয়ারমাউথ, সাউদ্যাম্পটন,
কর্নওয়াল, নর্থ নরফোক, ইস্ট রাইডিং ও স্কারবরোর প্রতিটি থেকে ২ শতাধিক
বাড়িঘর সমুদ্রগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে বাড়ি থেকে জোরপূর্বক
বের করে দেয়া হলে, তার ক্ষতিপূরণের দাবি জানিয়েছে স্থানীয় সংগঠনগুলো।
সম্প্রতি আগামী ৬ বছরের জন্য ২৩০ কোটি পাউন্ড অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে
সরকার, যার মূল অংশ ব্যয় হবে প্রাকৃতি দুর্যোগ ও সম্ভাব্য ঝুঁকি
মোকাবিলায়। ১৫,০০০ ভূসম্পত্তিকে সমুদ্রে তলিয়ে যাওয়ার ঝুঁকি থেকে রক্ষা করা
সম্ভব হবে এ ৬ বছরে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment