Sunday, December 14, 2014
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ‘তৃতীয় সিএসই উৎসব’শু
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ‘তৃতীয় সিএসই উৎসব’শু
রাজধানীর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের চলছে ৩দিন ব্যাপী তৃতীয়
সিএসই উৎসব। মেলায় এবারও প্রদর্শিত হচ্ছে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তির
নানা দিক। আর এই উৎসবকে কেন্দ্র করে মূল ক্যাম্পাসও এখন সেজেছে বর্ণিল
সাজে। গতকাল বৃৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির মূল ক্যাম্পাসে উৎসবের
উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। উদ্বোধনী এই
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) অধ্যাপক ড. এম
কায়কোবাদ এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি
মোস্তাফা জব্বার। এছাড়া, উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসই
বিভাগের সহকারী অধ্যাপক কাজী হাসান রবিন। উৎসবে এবার ১০টি বিশ্ববিদ্যালয় ও
১৫টি কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী তথ্য প্রযুক্তির বিভিন্ন ইভেন্টে
অংশগ্রহণ করছেন। টানা তিন দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ১৩ই ডিসেম্বর
শনিবার পর্যন্ত। মিডিয়া পার্টনার চ্যানেল আই। অনুষ্ঠানের প্রধান অতিথির
বক্তব্যে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই)
অধ্যাপক ড. এম কায়কোবাদ বলেন, শিক্ষার্থীদের এখন প্রতিটি ক্ষেত্রে
উৎপাদনশীল হতে হবে। আর এই প্রত্যেক ক্ষেত্রে উৎপাদনশীল হতে হলে তথ্য
প্রযুক্তির কোন বিকল্প নেই। একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে সিএসই উৎসব
একটি সময়োপযোগী আয়োজন। ভিসি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী বলেন, এখান
থেকে পাঁচ সহস্রাধিক স্নাতক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মেধাবী
শিক্ষার্থীরা দেশের চাহিদা পূরণ করতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি চেষ্টা করছে।
তৃতীয় এই সিএসই উৎসবে এবার, বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আইটি
অলিম্পিয়াড, গেমিং কনটেস্ট, আইটি ফেয়ার, কর্মশালা এবং সেমিনারে অংশ
নিচ্ছেন। আগামী শনিবার শিক্ষা সচিব নজরুল ইসলাম খান এই উৎসবের সমাপ্তি
ঘোষণা করবেন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment