Sunday, December 14, 2014
শেলা নদীতে ভেসে উঠেছে মৃত ডলফিন
শেলা নদীতে ভেসে উঠেছে মৃত ডলফিন

সুন্দরবনে
শেলা নদীতে ট্যাংকার ডুবির ফলে সৃষ্ট বিপর্যয়ে একটি ডলফিনের মৃত্যুর খবর
পাওয়া গেছে। গতকাল নদীতে একজন ফটোসাংবাদিক মৃত ইরাবতি ডলফিনটির মৃতদেহ
খুঁজে পান। তেলবাহী ট্যাংকার যেখানে ডুবেছিল সেখান থেকে প্রায় ২৫ কিলোমিটার
দূরে ডলফিনের সবচেয়ে বড় অভয়াশ্রমে বিরল প্রজাতির এ প্রাণীর মৃতদেহটি ভেসে
ওঠে। শুক্রবারেই বিভিন্ন বন্যপ্রাণীর মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছিল। তবে
এই প্রথম কোনও ডলফিন মারা যাওয়ার বিষয় নিশ্চিত হওয়া গেছে। ফটো সাংবাদিক
সৈয়দ জাকির হোসেন গত ২৪ ঘণ্টায় সুন্দরবনের অনেক এলাকায় ঘুরেছেন। তিনিই
প্রথম গতকাল শ্যালা নদীর হারিণটানা-তাম্বুলবুনিয়া চ্যানেলে একটি মৃত ইরাবতি
ডলফিনের মৃতদেহের খোঁজ পান। শ্যালা নদীতে দুই প্রজাতির ডলফিনের অভয়াশ্রম।
সাড়ে ৩ লাখ লিটার তেলসহ ট্যাংকার ডুবির ঘটনায় বিরল এ সামুদ্রিক প্রজাতির
জীবন সংশয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। যদিও নৌমন্ত্রী শাজাহান খান
দাবি করেছেন দুর্ঘটনার কারণে সুন্দরবনের খুব বেশি ক্ষতি হবে না। গতকাল
সুন্দরবনের চাঁদপাই পরিদর্শনে গিয়ে তিনি বলেন, তেল খুব বেশি ছড়ায়নি। এতে
ডলফিন ও অন্যান্য প্রাণীর ক্ষতি হবে না। তার এ বক্তব্যের সমালোচনা করেছেন
পরিবেশ বিশেষজ্ঞরা। তবে সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা জাহিদুল কবির দাবি
করেছেন, কিছু ছোট মাছ ও কাঁকড়া ছাড়া অন্য কিছুর মরার খবর তারা পাননি। মরা
ডলফিনের সঙ্গে তেল ছড়িয়ে পড়ার সম্পর্ক নেই বলেও জানান তিনি।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment