Tuesday, December 23, 2014
নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ২৭, আহত ৬০
নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ২৭, আহত ৬০

নাইজেরিয়ার
জনাকীর্ণ একটি বাস টার্মিনাল ও একটি মার্কেটে বোমা হামলার ঘটনায় কমপক্ষে
২৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন প্রায় ৬০ জন। তাদের স্থানীয়
বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এখন পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন
দেখে কর্মকর্তারা বলছেন, কট্টরপন্থী সংগঠন বোকো হারাম এ হামলা দুটি
চালিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নাইজেরিয়ার
উত্তর-পূর্বাঞ্চলে ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েমের লক্ষ্যে কট্টরপন্থী
সংগঠনটি একের পর এক হামলা চালাচ্ছে। গোম্বে শহরের একটি বাস টার্মিনালে
প্রথম হামলাটি চালানো হয়। সেখানে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। প্রথম
বিস্ফোরণটির পর বহু মানুষ জড়ো হন সেখানে এবং দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।
জোড়াবোমা হামলায় ২০ জন নিহত হন এবং ৪১ জন আহত হন। এর কয়েক ঘণ্টা পর
পার্শ্ববর্তী বাউচি শহরের একটি মার্কেটে বোমা হামলা চালানো হলে সেখানে
কমপক্ষে ৭ জন প্রাণ হারান এবং ১৯ জন আহত হন। বিস্ফোরণে মার্কেটের একটি বড়
অংশে আগুন ধরে যায়। গাঢ় ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। ওই হামলাগুলোর কোনটিতে
আত্মঘাতী হামলাকারী ছিল কিনা, সে সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া
যায়নি। দেশটির সামরিক বাহিনী এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি। এ বছর
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সহিংসতায় ১০,৩৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন
বেশ কয়েক হাজার মানুষ।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment