Tuesday, December 23, 2014
ফেব্রুয়ারিতে আসতে পারেন মমতা
ফেব্রুয়ারিতে আসতে পারেন মমতা

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যয়। সোমবার রাতে কলকাতার রাজভবনে বাংলাদেশের প্রেসিডেন্টের
সম্মানে পশ্চিমবঙ্গের গভর্ণর কেশরী নাথ ত্রিপাঠির দেওয়া নৈশ ভোজে আবদুল
হামিদ মমতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সঙ্গে সঙ্গে মমতা সেই
আমন্ত্রণ গ্রহণ করেন। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার
আলমও মমতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। মমতা নিজে বারে বারেই
একটা কথা বলেন যে, তিনি বাংলাদেশকে খুব ভালবাসেন। কিছুদিন আগেই বাংলাদেশের
এক সংসদীয় প্রতিনিধিদলকে নবান্নে তিনি এমন ভাবে আপ্যায়িত করেছিলেন যে,
বাংলাদেশের সংসদ সদস্যরা আপ্লুত হয়ে পড়েছিলেন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment