Monday, December 22, 2014
‘গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় যুক্তরাজ্য’
‘গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় যুক্তরাজ্য’
বাংলাদেশে আইনের শাসন, সুরক্ষিত
মানবাধিকার ব্যবস্থা এবং জনগণের প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায়
যুক্তরাজ্য। গত রোববার যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ বিএনপির একটি
প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ অভিমত ব্যক্ত করেন দেশটির ট্রেজারি
মিনিস্টার (অর্থ প্রতিমন্ত্রী) ও হাউজ অব কমন্সের হুইপ লর্লিবাট এমপি এবং
প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য জন হেমিং এমপি। লর্লিবাট এমপি বলেন,
যুক্তরাজ্য বাংলাদেশের বর্তমান অবস্থা গভীরভাবে পর্যক্ষেণ করছে। বিগত ৫ই
জানুয়ারি একতরফা নির্বাচন প্রসঙ্গে যুক্তরাজ্য ইতিমধ্যে তাদের অবস্থান
বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছে। এ ধরনের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী
সরকার গঠন যুক্তরাজ্যর জন্য অত্যন্ত হতাশাজনক। একটি গ্রহণযোগ্য, অবাধ ও
নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার
গঠনে সক্ষম হবে বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন। জন হেমিং এমপি বলেন,
বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, ব্যক্তি ও চলাচলের স্বাধীনতায় সরকারের
হস্তক্ষেপের কারণে যুক্তরাজ্য উদ্বিগ্ন। গণতন্ত্রের জন্য এটি কোন শুভ লক্ষণ
নয় । এ পরিস্থিতি উত্তরণে প্রধান রাজনৈতিক দলগুলো একটি সমঝোতায় উপনীত হবে
বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপি প্রতিনিধি দলের নেতা রিজভী আহমেদ
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্র ও
আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে। জনগণের দাবিকে অগ্রাহ্য করে বর্তমান সরকার
রাষ্ট্র পরিচালনা করছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের গভীর সম্পর্কের কথা
উল্লেখ করে আগামী দিনগুলোতে দু’দেশের জনগণের মধ্যে বিরাজমান সম্পর্ক আরও
বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক
উপদেষ্টা কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারী আশাবাদ ব্যক্ত করে বলেন,
বিভিন্ন দুযোর্গ, দুর্বিপাকসহ সব সময় যুক্তরাজ্য বাংলাদেশের পাশে ছিল।
বর্তমান রাজনৈতিক ও গণতান্ত্রিক সঙ্কটেও যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে।
বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ ও
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া
প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস,
সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর এ্যাসাইনমেন্ট অফিসার
ডা. ফিরোজ মাহমুদ ইকবাল, সাংবাদিক মাহাবুবুর রহমান, যুক্তরাজ্য বিএনপির
সহ-সভাপতি গোলাম রব্বানী, আনোয়ার হোসেন খোকন, জাহেদ চৌধুরী, জসিম উদ্দিন
সেলিম, স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার আহবায়ক নাসির আহমেদ শাহীন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment