Sunday, December 14, 2014
বার্সেলোনার হোঁচট
বার্সেলোনার হোঁচট
স্প্যানিশ
লা লিগায় হোঁচট খেলো বার্সেলোনা। শনিবার তারা গোলশূন্য ড্র করেছে গেটাফের
সঙ্গে। এতে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়লো কাতালানদের। ১৫
ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৯
পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদ। শনিবার মাঠে নামেন নি দুর্দান্ত
ফর্মে থাকা বার্সা তারকা নেইমার। তবে প্রথমার্ধেই প্রতিপক্ষে মাঠে আটটি
গোলের সুযোগ তৈরী করে বার্সা। তবে মেসি, সুয়ারেজরা গোল করতে ব্যর্থ হন।
দ্বিতীয় অর্ধেও বার্সা একাধিক আক্রমণ করলেও গোলশূন্য থাকতে হয়। ৫২ মিনিটে
চমৎকার ফ্রি-কিক নেন লিওনেল মেসি। তবে বারে লেগে বল ফিরে আসলে গোল বঞ্চিত
হয় বার্সেলোনা। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় কোচ লুইস এনরিকের দলকে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment