Sunday, December 14, 2014
এশীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ ব্যাংক
এশীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ ব্যাংক
আর্থিক অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক
সংস্থা এলায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই)-এর এশীয় অঞ্চলের
প্রতিনিধির দায়িত্ব পালন করবে বাংলাদেশ ব্যাংক। ত্রিনিদাদ ও টোবাগোতে
অনুষ্ঠিত সংস্থাটির প্লোবাল পলিসি ফোরামের সভায় বাংলাদেশ ব্যাংক স্টিয়ারিং
কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় এ দায়িত্ব পালন করবে। ফিলিপাইনের
কেন্দ্রীয় ব্যাংকের সুপারিশে বাংলাদেশ স্টিয়ারিং কমিটির সদস্যপদ লাভ করে।
প্রসঙ্গত, এ বছর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের দ্রুত সমপ্রসারণ ও
কার্যকরী নীতিনির্ধারণে ব্যাপক অবদান রাখায় বাংলাদেশ ব্যাংক সংস্থাটির পক্ষ
থেকে এ পুরস্কার পায়। নীতিমালা নির্ধারণ এবং দ্রুত বাস্তবায়নের জন্য পলিসি
বিভাগে এ পুরস্কার দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে জানা
গেছে, বাংলাদেশে বর্তমানে মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণ করছে পৌনে দুই
কোটিরও বেশি মানুষ। প্রতি মাসেই এ সংখ্যা বাড়ছে।
উল্লেখ্য, মোবাইল ব্যাংকিংয়ে বিশ্বে বর্তমানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে কেনিয়া।
উল্লেখ্য, মোবাইল ব্যাংকিংয়ে বিশ্বে বর্তমানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে কেনিয়া।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment