Tuesday, December 23, 2014
মহসীন আলী দেওয়ান
মহসীন আলী দেওয়ান

মহসীন
আলী দেওয়ান বগুড়াসহ উত্তরবঙ্গে শিক্ষাব্রতী হিসেবে পরিচিত ছিলেন।
একাত্তরে তিনি বগুড়া জেলার শেরপুর কলেজের অধ্যক্ষ ছিলেন। ওই কলেজের
প্রতিষ্ঠাতা অধ্যক্ষও ছিলেন তিনি। পাকিস্তান সেনাবাহিনী এপ্রিলের মাঝামাঝি
সময়ে বগুড়া দখল করলে তিনি তাঁর শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। দখল করার পর
সেনাবাহিনী স্কুল-কলেজ খোলার নির্দেশ দেয়। তিনি কলেজে যাননি। কিছুদিন পর
থেকে কলেজের উপাধ্যক্ষ তাঁকে চাপ প্রয়োগ করতে থাকেন তাঁর কাছে অধ্যক্ষের
দায়িত্ব বুঝিয়ে দিতে। তিনি প্রথমে এই চাপ উপেক্ষা করেন। পরে ভয়ভীতি
প্রদর্শন শুরু হলে তিনি ৩ জুন দুজন ছাত্র ও কোরআনের একজন হাফেজকে সঙ্গে
নিয়ে দায়িত্ব বুঝিয়ে দিতে যান। উপাধ্যক্ষ দায়িত্ব বুঝে নিয়ে তাঁকে
ভাঁওতা দিয়ে বগুড়া শহরে নিয়ে গিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সোপর্দ
করেন। এর পর থেকে তিনি নিখোঁজ। কোথাও তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। মহসীন
আলীর মেয়ে স্নিগ্ধা মহসীনা আহসানের লেখায় এ ঘটনার বিবরণ রয়েছে। তিনি
লিখেছেন, ‘...কলেজের ভাইস প্রিন্সিপাল বাবাকে কলেজের দায়িত্ব তাঁর হাতে
বুঝিয়ে দেওয়ার হুমকি দিয়ে অনবরত লোক পাঠাতে লাগল। বাবা যদি না যান, তবে
তাঁকে ধরে নিয়ে যাওয়া হবে বলে ভয় দেখাল। এভাবে চাপ সৃষ্টি করে জোর করে
কলেজে নিয়ে গেল। আমার নানার গ্রাম থেকে তাঁর কলেজের দুজন ছাত্র ও একজন
হাফেজ (কোরআন) সাহেবকে নিয়ে কলেজে গিয়েছিলেন। চার্জ বুঝিয়ে দিয়ে যখন
ফিরতে চেয়েছেন, তখন ভাইস প্রিন্সিপাল জোর করে বগুড়ায় বাবার প্রিয় বাড়ি
দেখাবার লোভ দেখিয়ে এনে নরঘাতকদের হাতে তুলে দেয়। বাবার সঙ্গে সেই
নির্দোষ হাফেজ সাহেবও নিখোঁজ হলেন।
‘বাবার কাছে প্রফেসর মযহারুল ইসলাম (যিনি পরে বাংলা একাডেমির মহাপরিচালক হয়েছিলেন) চিঠিও পাঠিয়েছিলেন, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। আমার জীবনে বাবা নামের অধ্যায়ের সেই শেষ।’ (স্মৃতি ১৯৭১, প্রথম খণ্ড, প্রথম প্রকাশ ১৯৮৮, সম্পাদনা রশীদ হায়দার)।
শেরপুর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হলেও মহসীন আলী দেওয়ান একসময় নওগাঁ কলেজ ও বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যাপনা করেছেন। আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি। সাপ্তাহিক বগুড়া বুলেটিন ও সান্ধ্য দৈনিক জনমত-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন। বগুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বগুড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ছিলেন।
সাহিত্যিক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। এ জন্য ‘সাহিত্যরত্ন’ উপাধি দেওয়া হয়েছিল তাঁকে। গল্পের চিড়িয়াখানা নামে তাঁর একটি গল্প সংকলন প্রকাশিত হয়েছিল। তাঁর রচনা স্কুল-কলেজের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত ছিল। প্রগতিশীল কর্মকাণ্ডের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন।
গ্রামের ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাপারে মহসীন আলী দেওয়ানের ছিল ব্যাপক উৎসাহ ও প্রচেষ্টা। যেসব ছাত্রের বাড়ি দূরবর্তী গ্রামে ছিল, পরীক্ষার সময় তিনি তাদের অনেককে তাঁর বাড়িতে থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন।
মহসীন আলী দেওয়ানের জন্ম জয়পুরহাটের ভুটিয়াপাড়া গ্রামে, ১৯২৯ সালের ১ জানুয়ারি। বগুড়া আজিজুল হক কলেজ থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। আজিজুল হক কলেজে তিনি ছিলেন ছাত্রসংসদের সাধারণ সম্পাদক।
তিন সন্তানের জনক মহসীন আলী। একসময়ের সিনে সাংবাদিক ফারুখ ফয়সল তাঁর ছেলে।
স্কেচ: শহীদ বুদ্ধিজীবী স্মারক ডাকটিকিট (তৃতীয় পর্যায়) প্রকাশ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা (১৯৯৪)।
গ্রন্থনা: রাশেদুর রহমান

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment