Wednesday, December 31, 2014
খালেদার নিরাপত্তায় চকবাজার থানায় জিডি
খালেদার নিরাপত্তায় চকবাজার থানায় জিডি

২০
দলীয় জোটের শীর্ষনেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা চেয়ে
রাজধানীর চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন দলের নির্বাহী
কমিটির সদস্য ও আইনজীবী এডভোকেট জাকির হোসেন ভূঁইয়া। আজ দুপুরে এ জিডি
দায়ের করেন তিনি। জিডি গ্রহণ করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মো. আজিজুল হক। এড. জাকির হোসেন মানবজমিনকে বলেন, গত ২৪শে ডিসেম্বর
বকশীবাজারের আলিয়া মাদরাসার বিশেষ আদালতে খালেদা জিয়ার হাজিরা দেয়াকে
কেন্দ্র করে ওই এলাকায় জড়ো হওয়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়
ছাত্রলীগ। এছাড়া আগামী ৭ই জানুয়ারি ওই আদালতে খালেদা জিয়ার পরবর্তী হাজিরার
দিন ধার্য রয়েছে। এতে আমরা তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাই বিএনপি
চেয়ারপারসনের নিরাপত্তা চেয়ে চকবাজার একটি জিডি করেছি। জিডি গ্রহণ করে
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানিয়েছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের
সঙ্গে কথা বলে জিডির নাম্বার দেবেন এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্মবিষয়ক
সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, ঢাকা বারের সভাপতি মহসিন মিয়া প্রমুখ
উপস্থিত ছিলেন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
পৌরসভা নির্বাচনকে ঘিরে বাড়ছে সংঘাতের ঘটনা। সময় যত ঘনিয়ে আসছে তত বাড়ছে হামলা ও সংঘর্ষের ঘটনা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে গুল...

No comments:
Post a Comment