Saturday, December 6, 2014
নারীর প্রাণের বন্ধু
নারীর প্রাণের বন্ধু

মন
ভেঙে গেছে! আমার আর কিচ্ছু হবে না! এভাবে বেঁচে থাকার কী মানে! চাকরিটা আর
ভালো লাগছে না! ইচ্ছা করে সব ছেড়েছুড়ে কোথাও চলে যাই! এমন সবকিছু ভেঙে
পড়ার অনুভূতি তো হতেই পারে কখনো কখনো। কিন্তু চাইলেই তো আর রাতারাতি সব
পাল্টে ফেলা যায় না। আগে তো নিজেকে সামলাতে হবে। সামলানোটা কঠিন। কিন্তু
বন্ধুরা সেটা সহজ করে দিতে পারে। বন্ধুর কাঁধ পাষাণের ভার বইতে পারে।
বন্ধুর হাত নিরাশ্রয়ের আশ্রয় হতে পারে। ছেলেই হোক কিংবা মেয়ে বন্ধু
লাগেই। তবে কিছু সময় আসে, যখন মেয়েরা ছেলে আর ছেলেরা মেয়ে বন্ধুকেই
খুঁজে নিতে চান। নিজেকে নির্ভার করে নিতে, নিজেকে সামলে নিতে এই সম্পর্কের
চেয়ে ভালো দাওয়াই আর কিছুই হতে পারে না। তা সে সৎ পরামর্শদাতা বুদ্ধিমান
বন্ধু, না-বলা কথা শোনার মুক্তমনা বন্ধু, জরুরি কাজে কিংবা নিছকই
কেনাকাটায় সঙ্গী হওয়া উদার বন্ধু কিংবা একটু-আধটু নির্দোষ প্রেমালাপের
বন্ধু যা-ই হোক না কেন। দুঃসময়ে মেয়েদের পাশে দাঁড়াতে অতুলনীয় এমন সব
ছেলেদের গল্প শুনি চলুন।
সদানন্দ
নিজের মুখে হাসি থাকুক বা না থাকুক, তাঁর পাশে থাকলে মন খারাপ করে বসে থাকার কোনো সুযোগই নেই। এঁরা এমন জাতের মানুষ, যাঁরা সবকিছুকেই হাসিমুখে সহজভাবে নিতে পারেন। আপনার জীবনের কঠিন আঘাতের দিনটিতেও নেহাতই চা-শিঙাড়ার আড্ডাতেও এঁরা সব ভুলিয়ে দিতে পারেন! মন খারাপের দিনে এমন ছেলের সঙ্গে আড্ডা দিন, সময় কাটান। কিন্তু পথেঘাটে আড্ডার সঙ্গী এই বন্ধুটিকে ভালো করে বুঝে নিন। ছুটির দিনে কিংবা দূরের ঘোরাঘুরিতে প্রতিদিনের হাসি-খুশি মানুষটি একই রকম না-ও থাকতে পারে!
প্রাণখোলা
অনেক সময় এমন হতেই পারে যে প্রাণ খুলে কথা বলার দায়েই আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যেতে শুরু করল। স্পষ্ট ভাষায় সাদাকে সাদা আর কালোকে কালো বলাটাই আপনার কাছে স্বাভাবিক মনে হলেও সবাই তা না-ও করতে পারেন। তবে কিছু ছেলে আছে, যাঁদের কাছে আপনি খুব সহজেই মনের কথাগুলো খুলে বলতে পারবেন। এঁরা মন দিয়ে কথা শুনবেন, বোঝার চেষ্টা করবেন। প্রয়োজনে নিজের কাছাকাছি অভিজ্ঞতার কথা বলেও আপনাকে সমর্থন দেবেন। আর হ্যাঁ, আপনার ভুলটাও কিন্তু রাখঢাক ছাড়াই বলে দিতে পারেন তিনি। প্রাণ খুলে কথা বলতে চাইলে ভালো-মন্দ সবটুকু শুনতেই প্রস্তুত থাকতে হবে।
সবজান্তা
সারাক্ষণ একটা ‘ভাব নিয়ে’ ঘুরে বেড়ানো ঘোলা কাচের চশমা পরা ‘আঁতেল’ ছেলেদের থেকে বেশির ভাগ মেয়েই দূরে দূরে থাকে বটে। কিন্তু জীবন সম্পর্কে সবকিছু ‘জেনে বুঝে’ যাওয়া এমন ছেলেরা কিন্তু একটা মেয়ের জন্য একটু নিঃশ্বাস নেওয়ার দারুণ আশ্রয় হয়ে উঠতে পারেন। অনেক দিন ধরে চেনা থাকলেও কাছে না ঘেঁষা ছেলেটির সঙ্গে মিশে দেখুন। আপনার জীবনের অনেক না মেলা ধাঁধারও উত্তর মিলে যেতে পারে তাঁর কাছ থেকেই। আর সামাজিক পরিসরে আপনার মেলামেশায় নতুন মাত্রাও এনে দিতে পারে এমন একটা বন্ধু।
নিষ্কাম
একটা মেয়ের জীবনে সবচেয়ে দারুণ বন্ধুটাই হয়ে উঠতে পারে একটা ছেলে। কোনো লুকানো যৌন আকাঙ্ক্ষা চাপা দেওয়া না থাকলে ছেলে-মেয়েতে এমন বন্ধুত্ব সত্যিই যে কেউ ঈর্ষা করবে। সাধারণ বিচার-বিবেচনার বাইরে গিয়ে ভালো করে তাকিয়ে দেখুন—দেখবেন, এমন নিষ্কাম বন্ধুত্বের হাত ঠিকই মিলে যাবে আপনারও। এমন বন্ধুদের নাম তো মোবাইলের স্পিড ডায়ালে থাকা দরকার।
রোমাঞ্চ-প্রিয়
বাঘের চোখ দরকার হলেও তাঁকে বলতে পারেন! এই ছেলেদের পক্ষে কিছুই অসম্ভব নয় যেন! সারাক্ষণই যে অ্যাডভেঞ্চারের নেশায় বুঁদ হয়ে থাকেন এঁরা। এমন বন্ধু পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার। বিনা নোটিশে হুট করে পাহাড়ে কিংবা সাগরে রওনা দেওয়া কিংবা সন্ধ্যায় শাহি কাবাব আর পেস্তা-বাদামের শরবত খাওয়া দুটোকেই সমান রোমাঞ্চকর করে তুলতে পারেন এই ছেলেরা। এমন কাউকে পেয়ে গেলে হেলায় হারাবেন না। নিজেকে হারিয়ে ফেলে নিজেকে ফিরে পেতে এই ছেলেদের তুলনা কেবল এঁরাই।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment