Monday, December 22, 2014
আরিফ, গউছ হারিসসহ ১১ জনকে গ্রেপ্তারের নির্দেশ
আরিফ, গউছ হারিসসহ ১১ জনকে গ্রেপ্তারের নির্দেশ

সাবেক
অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় ৩৫ জনের বিরুদ্ধে দাখিলকৃত
সম্পূরক চার্জশিট আদালতে গৃহীত হয়েছে। আদালত চার্জশিট গ্রহণ করে সিলেট সিটি
করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র জিকে গউছ, বিএনপি
চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। গতকাল দুপুরে হবিগঞ্জ আমলি
আদালত ২-এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রশিদ আহমেদ মিলন
চার্জশিট গ্রহণ করে অভিযুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জারি করেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের
জামিন নামঞ্জুর করেন। এদিকে চার্জশিট গ্রহণের পর কালেক্টরেট ভবনের সামনের
রাস্তায় যুবলীগ-ছাত্রলীগ এবং যুবদল-ছাত্রদল পাল্টাপাল্টি মিছিল বের করলে
উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
সাবেক
অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র
সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল গত ১৩ই নভেম্বর সাবেক
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি করপোরেশন মেয়র
আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর
মেয়র জি কে গউছসহ ৩৫ জনের বিরুদ্ধে তৃতীয় সম্পূরক চার্জশিট হবিগঞ্জ আদালতে
দাখিল করেন। গত ৩রা ডিসেম্বর মামলার নির্ধারিত তারিখে তিনি দাখিলকৃত
চার্জশিটের ভুল সংশোধন করার আবেদন জানান। আদালত ওই আবেদন গ্রহণ করে ২১শে
ডিসেম্বরের মধ্যে সংশোধিত সম্পূরক চার্জশিট দাখিলের আদেশ দেয়। মামলার
নির্ধারিত তারিখে আমলি আদালত ২-এ দাখিলকৃত চার্জশিটের শুনানি হয়।
শুনানিকালে উভয় পক্ষের শতাধিক আইনজীবী যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করেন।
প্রায় ৪৫ মিনিট শুনানি শেষে বিচারক চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে
চার্জশিটভুক্ত পলাতক ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ
সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিনের আবেদন
জানালে বিচারক জামিন নামঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ ৮ই জানুয়ারি।
চার্জশিট গ্রহণ ও গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের
আইনজীবী এডভোকেট আলমগীর ভূঁইয়া বাবুল। বেলা সোয়া ১টায় চার্জশিট গৃহীত হওয়ার
পর আদালত এলাকার বাইরে ছাত্রলীগ-যুবলীগ এবং যুবদল-ছাত্রদল পক্ষে-বিপক্ষে
মিছিল বের করে। স্থানীয় কোর্ট মসজিদ এলাকায় উভয় মিছিল মুখোমুখি হলে
উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পুলিশ এবং যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র
হামলায় যুবদল ও ছাত্রদলের কর্মীরা সরে পড়ে। এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং
শহরের বিকেজিসি স্কুলের সামনে বিএনপির হামলায় লাখাই উপজেলা ছাত্রলীগের
সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন (২৫), পৌর ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাকির
হোসেন (২২), রিপন মিয়া (২৩) আহত হন। অন্যদিকে আওয়ামী লীগের হামলায় সদর
উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, যুগ্ম সম্পাদক শাহেদ
আহমেদ রিপন আহত হন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা
দেয়া হয়েছে। তবে ঘটনার পর পর হাসপাতাল কম্পাউন্ড পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের
ঘেরাও থাকায় যুবদলের কোন আহত নেতাকর্মীদের ভর্তি করা সম্ভব হয়নি। এদিকে
শহরের সিনেমা হল এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা বিএনপির ধাওয়া খেয়ে
আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান নেয় এবং ৩টি ইজিবাইক, একটি প্রাইভেট কার ও
১টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী এনামুল হক জানান, বিএনপির
শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ ও পুলিশ একযোগে হামলা চালায়। তাদের বেশ
কয়েকজন নেতাকর্মী আহত হন।
উল্লেখ্য,
২০০৫ সালের ২৭শে জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক
বিদ্যালয় মাঠের জনসভা শেষে গাড়িতে ওঠার সময় গ্রেনেড হামলায় সাবেক
অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। এ সময় আহত হন ৭০ জন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment