Wednesday, December 24, 2014
পাপকে ঘৃণা করো পাপীকে নয়
পাপকে ঘৃণা করো পাপীকে নয়

প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে
কারারক্ষীদের কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের কঠোর শাস্তির
মুখোমুখি হতে হবে। দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গি এবং শীর্ষ
সন্ত্রাসীরা যাতে কারাগারের ভেতর থেকে জঙ্গি তৎপরতা বা সন্ত্রাসী কার্যক্রম
চালাতে না পারে সে লক্ষ্যে কারা নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন করা হবে।
মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে জাতীয় কারা সপ্তাহের
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বন্দিদের
সুশৃঙ্খলভাবে নিরাপদ আটক ও তাদের প্রতি মানবিক ব্যবহার নিশ্চিত করতে
কারারক্ষীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। অপরাধীদের নিরাপদে আটক
রাখার মাধ্যমে সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি অটুট রাখতে কারারক্ষীগণ
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বন্দিদের সঙ্গে কারা প্রশাসনের ও
কারারক্ষীদের আচরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘পাপকে ঘৃণা করো, পাপীকে
নয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা কারা প্রশাসন পরিচালনা করছি। তাই
আমাদের সরকার সবসময় কারাগারের পরিবেশ উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন
করছে। স্বাধীনতার পর দীর্ঘ ৪৩ বছরেও কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোন
প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠেনি। কারা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের
যথোপযুক্ত প্রশিক্ষণ দেয়ার জন্য রাজশাহীতে কারা প্রশিক্ষণ একাডেমি এবং
ঢাকায় একটি কারা স্টাফ কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে অনেক কারাগারের সংস্কার এবং নতুন
কারাগার নির্মাণ করা হয়েছে। আগামী জুনে ঢাকা কেন্দ্রীয় কারাগার
কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে। আর ঢাকা কেন্দ্রীয় কারাগারের জায়গা খালি
হলে সেখানে উন্নত মানের স্কুল-কলেজ করা হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগার
কেরানীগঞ্জে স্থানান্তরিত হওয়ার পর এখানকার জমির প্রায় ৯ একর জায়গায় পার্ক
স্থাপন করার পরিকল্পনা আছে। এতে পুরান ঢাকার মানুষসহ দেশের সব নাগরিক ঢাকা
কেন্দ্রীয় কারাগারে প্রতিষ্ঠিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও
জাতীয় চার নেতা কারা স্মৃতি জাদুঘর’ দেখার সুযোগ পাবে। কারারক্ষীদের
উদ্দেশে তিনি বলেন, কারা বিভাগের প্রতিটি সদস্য বন্দি সংশোধন ও পুনর্বাসনের
মহৎ পেশায় নিয়োজিত। এখানে জনকল্যাণে নিজেদের তুলে ধরার যথেষ্ট সুযোগ
রয়েছে। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি পেশাগত জ্ঞানের উৎকর্ষ অর্জনের
মাধ্যমে এ প্রতিষ্ঠানকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে হবে। তিনি বলেন,
কারাগারে আটক অপরাধীদের শৃঙ্খলার মধ্যে রাখতে হবে, যাতে কেউ কারাগারে এসে
আরও বড় অপরাধী হয়ে বের না হয়। কারাগারে আসা বন্দিদের বন্দি হিসেবে না দেখে
সমাজের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে। সমাজের একজন সদস্য কারাগারের
পরিবেশের কারণে অপরাধী হয়ে বের হলে সমাজ আরও কলুষিত হবে। কারা প্রশাসনের
পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি, বন্দিরা সাজা ভোগ শেষে কারাগার থেকে
মুক্তি পেয়ে যাতে সমাজে পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ পান
সে জন্য বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী কারাগারের
কর্মকর্তা-কর্মচারীদের এক শ’ ভাগ পারিবারিক রেশন, ৩০ শতাংশ ঝুঁকিভাতা এবং
বেশ কিছু পর্যায়ে কর্মকর্তাদের পদমর্যাদা ও বেতনক্রম বৃদ্ধির কথা তুলে
ধরেন এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলা বাহিনীর মতো কারারক্ষীদের জন্যও রসদ ভাতা
চালুর প্রতিশ্রুতি দেন। তিনি জানান, ১০০ বছরের পুরানো, জরাজীর্ণ খুলনা জেলা
কারাগারকে সরিয়ে নিতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। সিলেট কেন্দ্রীয়
কারাগারকেও আরও বড় পরিসরে অন্যত্র সরিয়ে নেয়ার কাজ চলছে। তিনি বলেন,
চট্টগ্রাম কারাগারের আধুনিকায়নের কাজ শেষ হয়েছে। দিনাজপুর, সুনামগঞ্জ,
কিশোরগঞ্জ, ফেনী, মাদারীপুর ও পিরোজপুর জেলায় নতুন কারাগার নির্মাণের কাজ
চলছে। এছাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, চাঁদপুর, মেহেরপুর, গোপালগঞ্জ,
নাটোর, নীলফামারী এবং নেত্রকোনা জেলায় নতুন কারাগার চালু করার কথাও বলেন
তিনি। ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর মহিলা কেন্দ্রীয়
কারাগারে শিশুদের ডে-কেয়ার সেন্টার চালু করার কথা জানিয়ে শেখ হাসিনা
বলেন, দীর্ঘ মেয়াদে সাজাপ্রাপ্ত এক হাজার বন্দিকে বিশেষ বিবেচনায় কারাগার
থেকে মুক্তি দেয়া হয়েছে যাতে তারা সমাজে পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন
করতে পারেন। এর আগে কারা সপ্তাহের উদ্বোধন করতে মঙ্গলবার সকাল ১০টার দিকে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী সকালে কাশিমপুর কারাগারে পৌঁছালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ
ইফতেখার উদ্দীন তাকে সেখানে স্বাগত জানান। প্যারেড গ্রাউন্ডে জাতীয় সংগীতের
পর প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানানো হয়। এরপর একটি খোলা গাড়িতে চড়ে
প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন। এছাড়া,
প্রধানমন্ত্রী কারামেলা ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন ও পরিদর্শন করেন।
এরপর কারারক্ষীদের দরবারে অংশ নেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে
কারাগারের ভেতরে ও বাইরে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়। আইনশৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়। দীর্ঘ সাত বছর
বন্ধ থাকার পর ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’- এই স্লোগান নিয়ে এবার সারা
দেশের ৬৮ কারাগারে কারাসপ্তাহ পালন করা হচ্ছে। বন্দিদের বিষয়ে কারাগারের
কর্মচারীদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা, কারারক্ষীদের উৎসাহ যোগানো,
কারাগারের পরিস্থিতির উন্নয়নে কর্তৃপক্ষের পদক্ষেপ সম্পর্কে নাগরিকদের
জানানো এবং সার্বিকভাবে সচেতনতা তৈরি এই কার্যক্রমের উদ্দেশ্য।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment