Tuesday, December 30, 2014
‘মৃত’ শিশু জীবিত হয়ে এখন ইনকিউবিটরে
‘মৃত’ শিশু জীবিত হয়ে এখন ইনকিউবিটরে

বাংলাদেশের
জয়পুরহাটের একটি ক্লিনিকে প্রসবের পর একটি নবজাতক শিশুকে মৃত ঘোষণা করা
হলেও পরে দাফনের সময় তাকে জীবিত আবিষ্কার করার ঘটনা ঘটেছে। রোববারের সে
ঘটনার পর সঙ্গে সঙ্গে তাকে প্রথমে জেলা শহরের হাসপাতালে নেয়া হলে প্রাথমিক
চিকিৎসার পর শিশুটি কিছুটা সুস্থ হয়ে ওঠে। পরে বগুড়ায় মেডিকেল কলেজ
হাসপাতালে নেয়া হয়ে। সময়ের আগেই জন্ম হওয়ায় শিশুটিকে এখন সেখানের একটি
ইনকিউবেটরে রাখা হয়েছে। শিশুটির বাবা মুনিরুল ইসলাম আজ মঙ্গলবার বিবিসি
বাংলার সকালে অধিবেশনে দেয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন বিস্তারিত। তিনি
জানান, তার স্ত্রীর প্রসব বেদনা ওঠার পর রাত দুটার দিকে জয়পুরহাটের একটি
ক্লিনিকে নিয়ে যান। ক্লিনিকে রাতে নেয়ার পর তার স্ত্রীকে দোতলায় নিয়ে গেলো
এবং দু মিনিটও হয়নি ডেলেভারী হয়ে গেলো। আতঙ্কে উপরে উঠিনি। তারা
(চিকিৎসক) বললো মরা বাচ্চা। শুনে মাথা খারাপ হয়ে গেলো। ব্যাগে ঢুকিয়ে দিলো।
যেই মাইক্রোবাসে এসেছিলাম সেটায় করেই আবার বাড়ি রওনা হলাম। তিনি বলেন,
বাবা-মা-শ্বশুর তো দেখবে। তারা দেখে বললো বাচ্চা তো নড়তেছে। পরে মোটর
সাইকেলে করে সকাল ৬টার দিকে জয়পুরহাট নিয়ে গেলাম। কিন্তু ডাক্তার পেলাম না।
তিনি আরও বলেন, নয়টার দিকে বাচ্চাটিকে নিয়ে তিনি সদর হাসপাতালে যান এবং
সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বেলা ১২টার দিকে ডাক্তার বললো বগুড়ার
হাসপাতালে নিয়ে যেতে। এখন বাচ্চা কেমন আছে জানতে চাইলে তিনি বলেন সাত
মাসের বাচ্চা তো। ইনকিউবিটরে আছে। ডাক্তাররা বলছেন আল্লাহ চাইলে ভালো হবে।
জয়পুরহাটের ক্লিনিকে বাচ্চাটিকে কে মৃত ঘোষণা করলো বা পরে বাচ্চাটি জীবিত
নিশ্চিত হওয়ার পর ওই ক্লিনিকের কারও সঙ্গে কথা বলেছেন কি-না জানতে চাইলে
ইসলাম বলেন, আমরা তো বাচ্চা নিয়ে ব্যস্ত। তাই ওদিকে নজর দেয়ার সুযোগ পাইনি।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment