Monday, December 15, 2014
চীন ও জাপানকে ঘৃণা ভুলে যেতে হবে
চীন ও জাপানকে ঘৃণা ভুলে যেতে হবে
চীন
ও জাপানের উচিত পারস্পরিক ঘৃণা দূর করা। দুই দেশের বর্তমান সুসম্পর্কের
ওপর অতীত যেন নেতিবাচক প্রভাব না ফেলে সেদিকে লক্ষ রাখা। তাদের উচিত
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। চীনের
নানজিং গণহত্যার ৭৭তম বার্ষিকী পালন উপলক্ষে গতকাল শনিবার দেশটির
প্রেসিডেন্ট শি জিনপিং এ কথা বলেন। খবর রয়টার্সের। জাপানের সেনারা
১৯৩৭ সালের ডিসেম্বরে চীনের তখনকার রাজধানী নানজিং দখল করে। বেইজিংয়ের
দাবি, ওই সময় নারী ও শিশুসহ অন্তত তিন লাখ জাপানিকে হত্যা করা হয়। এ
ছাড়া প্রায় ২০ হাজার নারী ধর্ষণের শিকার হন। এ দিনটিকে গতকাল প্রথমবারের
মতো জাতীয় স্মরণ দিবস হিসেবে পালন করে চীন। দিবসটি উপলক্ষে জাতির
উদ্দেশে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জিনপিং বলেন,
‘নানজিংয়ে গণহত্যার শিকার মানুষদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
ঘৃণাকে উসকে দেওয়ার উদ্দেশে নয়, বরং ঘৃণাকে দূর করতে।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে গঠিত যৌথ ট্রাইব্যুনালের হিসাব অনুযায়ী, নানজিংয়ে গণহত্যার শিকার হয়েছিল এক লাখ ৪২ হাজার মানুষ। তবে জাপানের কিছুসংখ্যক কট্টরপন্থী রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী সেখানে গণহত্যা হয়েছিল বলেই স্বীকার করেন না।
নানজিং গণহত্যা চীন ও জাপানের সম্পর্কের মধ্যে এখনো এক বেদনাদায়ক অধ্যায়।
সুসম্পর্কের আহ্বান জানানোর পাশাপাশি চীনা প্রেসিডেন্ট তিক্ত অতীতের কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘ইতিহাসকে ভুলে যাওয়া বিশ্বাসঘাতকতার শামিল। আর কোনো অপরাধকে অস্বীকার করা মানে আবারও অপরাধ করা।...আগ্রাসনকারীদের নৃশংস হত্যাকাণ্ডের কথা কোনো মানুষের কখনোই ভুলে যাওয়া উচিত নয়।’

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment