Tuesday, December 23, 2014
অপরাধী কোন দলের জানতে চাই না
অপরাধী কোন দলের জানতে চাই না

প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেছেন, স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। কারণ
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং শান্তিপূর্ণ পরিবেশ চায়। গতকাল
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক শেষে লালমনিরহাট
ও বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটি এবং রংপুর ও বরিশাল বিভাগীয় কমিশনারের
সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী একথা বলেন। স্থানীয় প্রশাসনের
কর্মকর্তা ছাড়াও পুলিশ, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা ভিডিও
কনফারেন্সের সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, কে অপরাধী, সেটি আগে
দেখতে হবে। সেই অপরাধী কোন দলের, সেটি দেখার দরকার নেই। অপরাধ করলে ধরতে
হবে। যে অপরাধী তাকে কঠোর হস্তে দমন করতে হবে। কারও মুখ চেয়ে নয়। আমি এটা
জানতেও চাই না। আমরা চাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং শান্তিপূর্ণ
পরিবেশ। এ কারণে অন্যায় যে করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এরপর তার পরিচয়
খোঁজেন। গত মাসে রংপুরে এক আওয়ামী লীগ নেতা খুন হওয়ার ঘটনা তুলে ধরে
প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যেভাবেই হোক উন্নয়ন করতে হবে।
যারাই সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক চোরাচালানে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর
ব্যবস্থা নিতে হবে। মানুষ স্বস্তিতে জীবনযাপন করবে- এটাই আমরা চাই। তিনি
বলেন, যে অপরাধী সে কোন দলের তা না দেখে তাকে ধরতে হবে। জানিয়ে দেবেন এটা
আমার নির্দেশ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদকে
কোনভাবেই সহ্য করবে না। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে উত্তরাঞ্চলে কৃষির
ওপর জোর দিয়ে দারিদ্র্যপীড়িত এলাকাগুলোর দিকে বিশেষ নজর দেয়ার নির্দেশ
দেন। পাশাপাশি গভীর সাগরে বিশাল জলরাশিতে মৎস্য সম্পদ আহরণে প্রস্তুতি
নেয়ার পরামর্শ দেন। সার্বিক পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগীয় কমিশনারের
বক্তব্যের পর প্রধানমন্ত্রী বলেন, রংপুরের গঙ্গাচড়া দুর্গত এলাকা। ওই
এলাকাটি দেখা দরকার। বিশেষ করে গাইবান্ধা, কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। এসব
দারিদ্র্যপীড়িত পকেটে নজর দিতে হবে বেশি। এক সময় এই এলাকা মঙ্গাপীড়িত এলাকা
থাকলেও আমরা ক্ষমতায় এলে আর মঙ্গা থাকে না একথা জানিয়ে প্রধানমন্ত্রী
বলেন, প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে আগামীতে আরও বরাদ্দ পাবেন। নবগঠিত রংপুর
বিভাগের জন্য মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন,
পরিকল্পিতভাবে বিভাগকে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শীতবস্ত্র বিতরণের
ক্ষেত্রে বয়স্ক ব্যক্তি (৬০ বছর) ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়ার জন্য
স্থানীয় প্রশাসনকে পরামর্শ দেন। বরগুনার জেলা প্রশাসক এবং স্থানীয়
জনপ্রতিনিধি জেলার উন্নয়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলে শেখ হাসিনা
বলেন, বরগুনার উন্নয়নে যা যা করার করবো। ক্যান্টনমেন্ট, পাওয়ার প্ল্যান্ট,
ইন্ডাস্ট্রি হবে। আইনি লড়াইয়ে পাওয়া গভীর সমুদ্রে মৎস্য আহরণে প্রস্তুতির
উপর জোর দেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বন্যা, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক
দুর্যোগ থেকে রক্ষা পেতে উপকূলে সবুজ বেষ্টনী তৈরির পরামর্শ দেন। এদিকে
সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বসে এই ভিডিও
কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে
সরাসরি কথা বলে স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো জানতে এবং তাৎক্ষণিক নির্দেশনা
দিতে গত নভেম্বর থেকে মাসে দু’বার এভাবে ভিডিও কনফারেন্স করছেন
প্রধানমন্ত্রী। গত ২৪শে নভেম্বর মৌলভীবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির
সঙ্গে ভিডিও কনফারেন্সের পর তিনি বলেন, আজ শুরু করলাম, এরপর অন্যান্য বিষয়
নিয়ে সবাই সব সময় তৈরি থাকবেন। আপনারা কে কি কাজ করছেন, সমস্ত ডাটা নিয়ে
রেডি থাকবেন। যে কোন সময় বসবো, কথা বলবো এবং জিজ্ঞেস করবো- কার কার এলাকায়
কি কি কাজ হচ্ছে। ভিডিও কনফারেন্স চলাকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা
সাদেক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা,
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবদুস সোবহান সিকদার, জনপ্রশাসন
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ কর্মকর্তাবৃন্দ
উপস্থিত ছিলেন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment