Friday, November 14, 2014
ইউক্রেনে আবার রুশ সৈন্য ঢুকেছে : ন্যাটো
ইউক্রেনে আবার রুশ সৈন্য ঢুকেছে : ন্যাটো
ইউক্রেন সংকট নিয়ে জরুরি বৈঠক করেছে
জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের কাছে
সেনা, ট্যাংক ও অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া, ন্যাটোর এ অভিযোগের মুখে এ বৈঠকটি
অনুষ্ঠিত হল। শুধু ইউক্রেন নিয়ে জাতিসংঘ এই ২৬ বারের মতো বৈঠকে বসল।
জাতিসংঘে আমেরিকার দূত সামানথা পাওয়ার বৈঠকে বলেন, রাশিয়ায় অযাচিত
হস্তক্ষেপই ইউক্রেন সমস্যার মূল কারণ। ইউক্রেন সংকটকে উস্কে দিচ্ছে রাশিয়া।
সব সমস্যার মূলে রয়েছে এই দেশটি।
তিনি বলেন, সমস্যার কোনো রদবদল হয়নি। কোন জায়গা থেকে এ সমস্যা তৈরি হচ্ছে, তার মূলে কে সেটা নিশ্চিত হওয়া গেছে। রাশিয়ার হস্তক্ষেপ ইউক্রেনের সার্বভৌমত্ব ও অত্র অঞ্চলের স্থিতিশীলতায় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেন সংকট খাদের কিনারে এসে দাঁড়িয়েছে বলে মনে করছেন জাতিসংঘের প্রতিনিধি সদস্যরা। ইউরোপের ন্যাটো কমান্ডার জেনারেল ফিলিপ ব্রেডলাব বলেন, রাশিয়ান সেনাদের সরঞ্জাম ইউক্রেনে প্রবেশ করা শুরু করেছে।তিনি বলেন, গত দুদিন ধরে আমরা যে বিষয়টি দেখছি তা হল- রাশিয়ার ট্যাংক, অস্ত্র, আর্টিলারি, বিমান প্রতিরক্ষা সরঞ্জাম এক এক করে ইউক্রেনে প্রবেশ করছে। এদিকে ইউক্রেনে অস্ত্র পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত এপ্রিল মাস থেকে ইউক্রেনে যে অস্থিরতা শুরু হয়েছে তাতে রাশিয়ার কোনো ধরনের হস্তক্ষেপ নেই।অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী স্তেপান পোলতোরাক বলেছেন, রাশিয়াকে সমুচিত জবাব দেয়ার জন্য তারাও প্রস্তুত হচ্ছেন। গত সেপ্টেম্বর মাসে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা ভেস্তে যেতে পারে বলেও আশংকা প্রকাশ করেছেন তিনি।তিনি বলেন, যে এলাকাগুলো ইউক্রেনের নিয়ন্ত্রণে নেই সেগুলো থেকে কোনো অপ্রত্যাশিত আচরণ এলে তার জবাব দেয়ার জন্য ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে পুনর্বিন্যাস করা হচ্ছে।এদিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত লুহানস্ক এলাকার কাছে সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। লড়াইয়ে ইউক্রেনের একজন সেনা নিহত এবং আরেকজন আহত হয়েছে বলে জানানো হয়েছে।এদিকে অপর এক বিবৃতিতে ন্যাটো প্রধান বলেন, যে কোন ভাবে সেনা মোতায়েনের অর্থ হলো অস্ত্রবিরতিকে হুমকির মুখে ফেলা যা গত ৫ সেপ্টেম্বরে মিনস্তে স্বাক্ষরিত হয়েছিল।রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তা মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কোভ বলেন, ব্রিডলাভের দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। রাশিয়া অব্যাহতভাবে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সহায়তায় সেনা ও সরঞ্জাম পাঠানোর কথা অস্বীকার করে আসছে। কিন্তু বিদ্রোহীরা বলছে রাশিয়ার স্বেচ্ছাসেবকরা তাদের সাহায্য করছে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
পৌরসভা নির্বাচনকে ঘিরে বাড়ছে সংঘাতের ঘটনা। সময় যত ঘনিয়ে আসছে তত বাড়ছে হামলা ও সংঘর্ষের ঘটনা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে গুল...

No comments:
Post a Comment