Friday, November 14, 2014
ছোট খবর
ছোট খবর
নয়াদিল্লি
চিকিৎসক গ্রেফতারভারতের মধ্যাঞ্চলে গণহারে বন্ধ্যাত্ব অপারেশনের দায়িত্ব পালন করা এক চিকিৎসককে পুলিশ আটক করেছে। বন্ধ্যাত্ব অপারেশনের পর ১৩ নারীর মৃত্যু ও অনেক নারী অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার সিনিয়র এক কর্মকর্তা একথা জানান। ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর থেকে টেলিফোনে পুলিশ মহাপরিদর্শক পবন দেও এএফপিকে বলেন, ওই চিকিৎসককে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে হাজির করা হবে। এএফপিনাইপিদোঋণ সহায়তামিয়ানমারকে উন্নয়ন প্রকল্পে সহায়তার লক্ষ্যে জাপান ২৫.৮ বিলিয়ন ইয়েন (২৫৮ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ প্রদানের প্রস্তুাব দিয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকারি সূত্র এ কথা জানিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নাইপিদোতে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠককালে এ প্রস্তাব দেন। আসিয়ানে ২৫তম শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সূত্রটি জানায়, জাপান সরকারের প্রদেয় এই ঋণের অর্থ মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় থাইলাওয়ার বিদ্যুৎ ও একটি বন্দরের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হবে। এএফপিকায়রোবোমায় আহত ৭কায়রোর একটি মেট্রো ট্রেনের বগিতে বৃহস্পতিবার এক বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা জানান, মিসরে সম্প্রতি ব্যাপক সহিংস হামলা হয়েছে। সিনাইভিত্তিক জিহাদি সংগঠন আনসার বাইত আল-মাকদিস এই হামলাগুলোর বেশ কয়েকটির দায়িত্ব স্বীকার করে। খবর এএফপির। জিহাদি সংগঠনটি সোমবার ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। গত সপ্তাহে রাজধানীর উত্তরাঞ্চলের একটি ট্রেনে এক বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ চারজন প্রাণ হারায়।এএফপিব্যাংককবই নিষিদ্ধথাইল্যান্ডের রাজপরিবারের সুনাম ক্ষুন্ন করার জন্য থাইল্যান্ডের রাজনীতি নিয়ে এক ব্রিটিশ সাংবাদিকের লেখা একটি বই পুলিশ নিষিদ্ধ করেছে। বৃহস্পবিার এক কর্মকর্তা একথা জানান। ফ্রিল্যান্স সাংবাদিক ও লেখক অ্যান্ড্রিউ ম্যাকগ্রেগর মার্শালের লেখা এ কিংডম ইন ক্রাইসিস নামের বইটির বিক্রয় ও বিতরণ থাইল্যান্ডে নিষিদ্ধ করা হয়েছে। প্রকাশের এক মাস পর বইটি নিষিদ্ধ করা হলো। এএফপি

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
পৌরসভা নির্বাচনকে ঘিরে বাড়ছে সংঘাতের ঘটনা। সময় যত ঘনিয়ে আসছে তত বাড়ছে হামলা ও সংঘর্ষের ঘটনা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে গুল...

No comments:
Post a Comment