Thursday, November 20, 2014
সন্ত্রাস ও জঙ্গি ঠেকাতে দ্রুত তথ্য বিনিময়ের সিদ্ধান্ত

সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গিবাদ ঠেকাতে
বাংলাদেশ এবং ভারতের মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ ও তথ্য বিনিময়ের বিষয়ে
সিদ্ধান্ত হয়েছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) চার সদস্যের
প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের গোয়েন্দাদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়।
এনআইএ সদস্যরা বুধবার সকালে ঢাকা ত্যাগ করেন।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ও মঙ্গলবার পুলিশ সদর দফতর এবং র্যাব ফোর্সেস সদর দফতরে এনআইএ ও বাংলাদেশের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের বৈঠক হয়। পুলিশ সদর দফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
তিনি জানান, এনআইএর প্রতিনিধিদের সঙ্গে দুদিনে বাংলাদেশের ছয় সদস্যের কমিটির কয়েক দফা বৈঠক হয়েছে। এতে দুপক্ষই বলেছে, দুদেশের কোথাও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে বা কোনো জঙ্গি গ্রেফতার বা আটক হলে তাৎক্ষণিকভাবে পরস্পরের তথ্য বিনিময় জরুরি।
এসব বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এনআইএ প্রতিনিধিদলের সদস্যরা তাদের মোবাইল ফোন নম্বর দিয়ে বলেছেন, কোনো কিছু জানার বা জানানোর প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে অবহিত করতে। তারা সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন। বাংলাদেশের কর্মকর্তারাও যে কোনো বিষয়ে তাৎক্ষণিক যোগাযোগের ওপর গুরুত্ব দিয়েছেন।
সূত্র জানায়, দুদেশের গোয়েন্দা কর্মকর্তারাই মনে করছেন সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য বিনিময় করা গেলে জঙ্গি ও সন্ত্রাস দমন সংক্রান্ত যে কোনো তদন্তের গতি বাড়বে। এতে দুই দেশই উপকৃত হবে।
২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানে একটি বাড়িতে বিস্ফোরণে দুজন নিহত হওয়ার পর এনআইএ তদন্তের দায়িত্ব নেয়। এরপরই ওই ঘটনায় বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ জেএমবির সম্পৃক্ততার কথা বলেন এ সংস্থার কর্মকর্তারা। বর্ধমানের ঘটনায় বাংলাদেশী কারও সম্পৃক্ততার বিষয়ে এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, তারা বাংলাদেশীদের সরাসরি দায়ী করে কোনো কথা বলেননি। শুধু বলেছেন, প্রয়োজনে তাৎক্ষণিক যোগাযোগ করার জন্য। এ দুটি বৈঠক ছাড়াও মঙ্গলবার রাতে র্যাব সদর দফতরে এক বৈঠকে অংশ নেয় এনআইএর প্রতিনিধিদল। ভারতে পালিয়ে থাকা ১০ জঙ্গিসহ ৫১ অপরাধীর একটি তালিকা ভারতের জাতীয় তদন্ত সংস্থাকে দেন র্যাব কর্মকর্তারা। এনআইএ প্রতিনিধিদলও বর্ধমান বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন কয়েকজনসহ ১১ জনের নামের একটি তালিকা র্যাবকে দেয়।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment