Wednesday, November 19, 2014
বছরে ৪ লাখ প্রিম্যাচিউর বেবি জন্মগ্রহণ করে

আসমা বেগম বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন।
করজোড় করে বলছিলেন, আমার নাতিকে বাঁচান। আল্লাহর ওয়াস্তে বাচ্চাটাকে ভর্তি
করান। কর্তব্যরত ডাক্তার সাফ জানিয়ে দিলেন, এ শিশুর (প্রিম্যাচিউর বেবি)
মতো অনেক শিশুই ভেতরে রয়েছে, যাদের অভিভাবক সিরিয়াল দিয়ে রেখেছেন। এমনটা
শুনে আসমা আরও বিলাপ শুরু করেন। একপর্যায়ে নার্সরা তাকে ওয়ার্ড থেকে বের
করে দেন। এটি রোববার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
নবজাতক শিশু ওয়ার্ডের ঘটনা। আসমা জানান, তার একমাত্র ছেলে অপুর প্রথম
সন্তান এটি। ৪ দিন হল তার জন্ম। মা অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি
হাসপাতালে চিকিৎসাধীন। ওই হাসপাতাল থেকেই রেফার করা হয়েছে শিশুটিকে। তার
ওজন মাত্র সাড়ে ৬০০ গ্রাম। ২ দিন ধরে শিশুটিকে নিয়ে আসছেন, ডাক্তার বলে
দিচ্ছেন, সিট নেই।
এ বিষয়ে মঙ্গলবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক শিশু বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. আবিদ হোসেন মোল্লা যুগান্তরকে জানান, দেশের প্রতিটি জেলা তথা রাজধানীর বিভিন্ন ক্লিনিক থেকে প্রিম্যাচিউর শিশু এ হাসপাতালে আসছে। ২১১ বিশিষ্ট নবজাতক শিশু ওয়ার্ডটিতে সবসময় রোগী পরিপূর্ণ থাকে। ভর্তি হওয়া শিশুদের অধিকাংশই প্রিম্যাচিউর বেবি। এমনই পরিস্থিতিতে ১৭ নভেম্বর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব প্রিম্যাচিউরিটি দিবস পালিত হয়েছে। প্রতিবছর ক্যালেন্ডার ধরে দিনটি আসে, নানা আঙ্গিকে আলোচনা হয়। তারপর যেমন চলার, তেমনই চলে। বাংলাদেশ শিশুচিকিৎসক সমিতির যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. একেএম আমিরুল মোরশেদ খসরু যুগান্তরকে জানান, দেশে প্রতিবছর প্রায় ৪ লাখ ৩৭ হাজার শিশু প্রিম্যাচিউর জন্মগ্রহণ করছে। এ সংখ্যা দিন দিন বাড়ছে। শিশুমৃত্যুর ৪৫ শতাংশই ঘটছে শুধু প্রিম্যাচিউর বেবির ক্ষেত্রে। প্রিম্যাচিউর শিশুদের মধ্যে যারা বেঁচে থাকে তারাও পরে নানা অসুখে ভোগে। পুষ্টির সঙ্গে স্বাস্থ্য এবং স্বাস্থ্যের সঙ্গে নিরাপদ মাতৃত্বের একটি নিবিড় সম্পর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, গর্ভধারণকালে মায়ের মধ্যে অপুষ্টি দেখা দিলে ভ্রুণের ওপরও তার প্রভাব পড়ে। ইউনিসেফ বাংলাদেশ সূত্রে জানা যায়, বিশ্বে গড়ে প্রতিদিন ১০০ শিশুর ১০ জন প্রিম্যাচিউর জন্মায়। বাংলাদেশে প্রতি ১০০ বেবির ১৪ জন প্রিম্যাচিউর। প্রিম্যাচিউর শিশু জন্মানোর তালিকায় ৫ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। সন্তানসম্ভবা মায়েদের পুষ্টি বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টিবিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম বলেন, নিরাপদ মাতৃত্ব লাভের ক্ষেত্রে পুষ্টিশিক্ষা বিশেষভাবে সাহায্য করে। পুষ্টিশিক্ষার গুরুত্বপূর্ণ দিক হল- অতি দামি মানেই অতি পুষ্টিযুক্ত খাদ্য নয়। গ্রামাঞ্চলের মহিলাদের ক্ষেত্রে স্থানীয়ভাবে প্রাপ্ত স্বল্পমূল্যের দানাশস্য থেকেই পুষ্টি চাহিদা পূরণ করা যায়। দানাশস্য, শাকসবজি, দুধ, ডিম, চিংড়ি এবং ছোট মাছ থেকে পর্যাপ্ত পুষ্টি পাওয়া যায়।
৩৭ সপ্তাহ বা ২৫৯ দিন পূর্ণ হওয়ার আগে জন্ম নেয়া শিশুকে প্রিম্যাচিউর বেবি বলা হয়।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment