Thursday, November 13, 2014
ঘুম রোগে তন্দ্রাচ্ছন্ন যে গ্রাম
ঘুম রোগে তন্দ্রাচ্ছন্ন যে গ্রাম

দূরারোগ্য
অনেক ব্যাধিই বিশ্বের নানা প্রান্তে মহামারী আকারে ছড়িয়ে পড়ে। কিন্তু
শান্তির ঘুমও যে রোগ আকারে মহামারীর মতো ছড়িয়ে পড়তে পারে- এমন নজির বিশ্বে
এই প্রথম।
কাজাখস্তানের একটি গ্রামে রহস্যময় ঘুম মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। ফলে ওই গ্রামের বাসিন্দাদের ‘অন্তঃসারশূন্য তন্দ্রাচ্ছন্ন লোক’ বলে অভিহিত করা হচ্ছে। উত্তর কাজাখস্তানের প্রত্যন্ত এলাকার গ্রাম কালাচি ও এর পাশের ক্রাসনোগোরস্ক শহরের অধিবাসীরা এই রহস্যময় ঘুমের রোগে আক্রান্ত। প্রায় চার বছর ধরে তাদের এ অবস্থা চলছে। ডেইলি মেইল। চিকিৎসকরা মনে করছেন, মস্তিষ্কে অত্যধিক তরল পদার্থের উপস্থিতির কারণেই এমনটি হতে পারে। তবে এখনও এই অবস্থার সঠিক কোনো কারণ নির্ণয় করতে পারেননি স্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্থানীয়রা বলছেন, এই অদ্ভুত ঘুমের ব্যাধি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। শহরটিতে এই ব্যাধির হার ১৪ শতাংশ। শহরের প্রায় ৬০০ বাসিন্দা এই ঘুমে আক্রান্ত হয়েছে। কাজাখ রাজধানী আস্তানা থেকে ২৭৬ মাইল দূরের ওই প্রত্যন্ত এলাকায় কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ নিয়ে আতংক বিরাজ করছে। তারা চিন্তিত যে, অদ্ভুত এই ঘুমের ব্যাধি হয়তো তাদের চিরতরে ঘুম পাড়িয়ে দিতে পারে। গত গ্রীষ্মে এই ঘুমের ব্যাধিতে আক্রান্ত ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত লোকগুলো মাথা ঝিমঝিম করা, দাঁড়াতে অক্ষমতা, অবসন্নভাব এবং মস্তিষ্কের সমস্যায় ভুগছিলেন। এছাড়াও কেউ কেউ তীব্র দৃষ্টিভ্রমেও ভুগছেন বলে জানিয়েছেন। চিকিৎসকরা এই রোগের কারণ হিসাবে মেনিনজাইটিসের মতো ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণের কথা বলছেন। মাটি কিংবা পানিতে রাসায়নিক পদার্থের কারণেও এমনটি হতে পারে বলে অনেকে মনে করছেন। যদিও বিজ্ঞানীরা সেখানকার মাটি কিংবা পানিতে কোনো ধরনের রাসায়নিক পদার্থের অস্তিত্ব খুঁজে পাননি।স্থানীয়দের মতে, সাবেক সোভিয়েত যুগের ইউরেনিয়াম খনির তেজস্ক্রিয়তার প্রভাবেও এমনটি হতে পার। সোভিয়েত যুগের ইউরেনিয়াম খনিগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে। তবে, যারা এই খনির নিচে কাজ করছে তাদের কেউ এ রোগে আক্রান্ত হয়নি। অবশ্য পরীক্ষায় দেখা গেছে, খনির ব্যাকগ্রাউন্ডে বিকিরণের যে মাত্রা পাওয়া গেছে, আক্রান্ত গ্রাম ও প্রতিবেশী শহর ক্রাসনোগোরস্কে বিকিরণের মাত্রাও একই। ক্রাসনোগোরস্ক শহর একসময় একটি সমৃদ্ধ এলাকা ছিল। রহস্যময় রোগ ছড়িয়ে পড়ায় ভয়ে সবাই গ্রাম ছাড়তে শুরু করেছে। ফলে মাত্র কয়েক বছর আগের লোকারণ্য গ্রামটিই এখন প্রেতপুরীতে পরিণত হয়েছে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment