Thursday, November 20, 2014
বাংলাদেশ-জিম্বাবুয়ের আরেক প্রতিপক্ষ শিশির
বাংলাদেশ-জিম্বাবুয়ের আরেক প্রতিপক্ষ শিশির

টেস্ট
সিরিজে ৩-০-তে ধবলধোলাই হওয়ার পর ওয়ানডে সিরিজে নিশ্চয় ঘুরে দাঁড়ানোর
মরণপণ চেষ্টা করবে জিম্বাবুয়ে। বিশ্বকাপের আগে পাঁচ ম্যাচের এই সিরিজটা
বাংলাদেশের জন্যও ঘুরে দাঁড়ানোর আদর্শ মঞ্চ। টেস্ট সিরিজ জয়ের স্মৃতি যতই
টাটকা হোক, ওয়ানডেতে এ বছর এখনও জয়হীন বাংলাদেশ! সেই গেরো খোলার লক্ষ্য
নিয়েই শুরু হচ্ছে অধিনায়ক মাশরাফির নতুন পথচলা। চট্টগ্রামের জহুর আহমেদ
চৌধুরী স্টেডিয়ামে দিবারাত্রির প্রথম ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে
বাংলাদেশ। ফরম্যাটের মতো অধিনায়কও বদলে গেছে। মুশফিকুর রহিম ও ব্রেন্ডন
টেলরের জায়গায় আজ টস করতে নামবেন মাশরাফি মুর্তজা ও এলটন চিগুম্বুরা।
অধিনায়কত্ব পেয়েছেন এর আগেও। কিন্তু ইনজুরিপ্রবণতার কারণে সেটি ধরে রাখতে
পারেননি। এই সিরিজের জন্য আবার ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ফিরে পাওয়া
মাশরাফি জয় দিয়েই শুরু করতে চান নতুন অধ্যায়। ওয়ানডে সিরিজের পাঁচটি ম্যাচই
দিবরাত্রির। প্রতিপক্ষের তালিকায় জিম্বাবুয়ের সঙ্গে তাই শিশিরকেও রাখতে
হচ্ছে! প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। শীতের সন্ধ্যায় শিশিরভেজা মাঠে
ফিল্ডিংয়ের পাশাপাশি স্পিনারদের কাজটাও কঠিন হয়ে যাবে। স্পিনারদের বড় শত্রু
হল শিশির। আর বাংলাদেশ যেহেতু স্পিননির্ভর দল, তাই শিশির নিয়ে চিগুম্বুরার
চেয়ে মাশরাফির মাথাব্যথাই বেশি। মাত্রাতিরিক্ত শিশির হয়ে উঠতে পারে
জয়-পরাজয়ের অন্যতম অনুষঙ্গ। সেক্ষেত্রে ম্যাচ জেতার পূর্ব শর্ত হয়ে দাঁড়াতে
পারে টস জয়। শুধু মর্যাদার প্রশ্ন নয়, সিরিজটা অনেক দিক দিয়েই বাংলাদেশের
জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে উত্তরণের
ক্ষেত্রে। আপাতত ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশ আছে নয় নম্বরে। দশ নম্বরে
থাকা জিম্বাবুয়ের সঙ্গে ব্যবধান ১১ পয়েন্ট। সিরিজটা বাংলাদেশ ৫-০-তে জিততে
পারলে সেই ব্যবধান বেড়ে দাঁড়াবে ২২ পয়েন্ট। সেক্ষেত্রে যৌথভাবে আট নম্বরে
থাকা ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সঙ্গে ব্যবধানও অনেক কমে আসবে, যা
ভবিষ্যতে আট নম্বরে উঠে যাওয়ার পথটি মসৃণ করতে পারে। তবে এখনই হোয়াইটওয়াশের
স্বপ্ন দেখছেন না মাশরাফি। এ বছর ১৩টি ওয়ানডে খেলে ১২টিতেই হেরেছে
বাংলাদেশ। অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। বছরের প্রথম ওয়ানডে জয়কেই তাই
পাখির চোখ করছেন মাশরাফি, ‘টেস্টে সবাই ভালো খেলেছে বলেই ব্যবধান ৩-০
হয়েছে। তাই বলে এখনই ৫-০-র চিন্তা করছি না। প্রথম ম্যাচটি আমাদের জন্য খুব
গুরুত্বপূর্ণ। এই বছর ওয়ানডেতে আমরা ভালো করতে পারিনি। প্রথম ম্যাচটি জিততে
পারলে কাজটা সহজ হয়ে যাবে।’ টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ
ঝাঁপাতে চায় বাংলাদেশ। মুশফিকের মতো মাশরাফিরও বাজির ঘোড়া সাকিব আল হাসান।
ওদিকে টেস্ট সিরিজের হতাশা ঝেরে জিম্বাবুয়ে অধিনায়ক চিগুম্বুরা জানালেন,
ওয়ানডে সিরিজটা হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু কাজটা যে মোটেও
সহজ হবে না সেটা নিশ্চয় বুঝে গেছে অতিথিরা। প্রস্তুতি ম্যাচে বিসিবি
একাদশের সামনেই দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। টেস্টে ধবলধোলাইয়ের মঞ্চ জহুর
আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সেই তিন নম্বর উইকেটেই হবে আজ প্রথম ওয়ানডে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment