Friday, November 21, 2014
চট্টগ্রামে চার কোটি টাকা নিয়ে লাপাত্তা ব্যবসায়ী

মাছের ট্রলার দিয়ে মৎস্য ব্যবসার নামে
বিশাল অংকের অর্থের প্রলোভন দেখিয়ে প্রায় চার কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে
এক ফিশিং ব্যবসায়ী। নগরীর ফিশারিঘাটের মেসার্স আরিফ ট্রেডিংয়ের মালিক
আনোয়ারুল ইসলাম এসব প্রলোভন দেখিয়ে স্থানীয় ৭ ব্যবসায়ীর কাছ থেকে নিয়েছেন
পৌনে দুই কোটি টাকা, আরও প্রায় দুই কোটি টাকা নিয়েছেন স্থানীয় সাধারণ
মানুষের কাছ থেকে ধার হিসেবে। দিন দিন লম্বা হচ্ছে পাওনাদারদের তালিকা। ওই ৭
ব্যবসায়ী পাওনা দাবি করে স্থানীয় কর্ণফুলী থানায় অভিযোগ দায়ের করেছেন।
বাকিরা স্থানীয় চেয়ারম্যান ও থানার ওসির মাধ্যমে পাওনা আদায়ের চেষ্টা
করছেন। বর্তমানে আনোয়ারুল ইসলামের ট্রলার দুটি নিয়ে চলছে টানাটানি।
শিকলবাহা খালে অবস্থানরত ট্রলারটি পাওনাদাররা আটকে রেখেছে। ডিসিএইচ
ইত্তেফাক ফিশারিজ লিমিটেড ট্রলার দুটি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ নিয়ে
পাওনাদার ও ক্রেতা দাবিদাররা মুখোমুখি অবস্থানে রয়েছেন। স্থানীয় থানা ও
চেয়ারম্যান বিষয়টি সমঝোতার চেষ্টা করছেন।
অভিযোগকারী ও স্থানীয় সূত্র জানায়, নগরীর ফিশারিঘাট এলাকার মেসার্স আরিফ ট্রেডিংয়ের মালিক আনোয়ারুল ইসলামের এফভি সালাম-০২ ও এফভি ফিস হান্টার নামের দুটি ফিশিং ট্রলার রয়েছে। ফিশিং ট্রলারগুলো দিয়ে সমুদ্র থেকে মাছ আহরণ ও বাজারজাতকরণের কথা বলে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে দাদন (ঋণ) নেয় আনোয়ারুল ইসলাম। শিকলবাহা এলাকার ব্যবসায়ী সেলিম উদ্দিনের কাছ থেকে ২৮ লাখ ৫০ হাজার, জামাল উদ্দিন ও মোস্তাফিজুর রহমানের কাছ থেকে ৫৬ লাখ ২৮ হাজার, ফিশারিঘাট এলাকার ফারুক সওদাগরের কাছ থেকে ৩৯ লাখ ৬২ হাজার, বেলাল হোসেনের কাছ থেকে ১২ লাখ ৫০ হাজার, পাথরঘাটা এলাকার ভক্ত দাশের কাছ থেকে ১৯ লাখ ৪০ হাজার টাকা, মুরাদপুর এলাকার আলী আকবরের কাছ থেকে ১৭ লাখ টাকা মিলে ১ কোটি ৭৩ লাখ ৩০ হাজার টাকা দাদন নেয় আনোয়ারুল আরিফ। পরে এক সময় তারা জানতে পারেন, তাদের এসব টাকা পরিশোধ না করে আত্মগোপন করে দেশের বাইরে চলে গেছেন ফিশিং ব্যবসায়ী আনোয়ার। পাওনাদার সেলিম উদ্দিন, জামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, ফারুক সওদাগর, বেলাল হোসেন, ভক্ত দাশ ও মো. আলী আকবর নামের সাত ব্যবসায়ী কর্ণফুলী থানা ও সামুদ্রিক মৎস্য অধিদফতরের পরিচালককে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ট্রলারের মৎস্য ব্যবসার বিপরীতে এসব টাকা দিয়েছেন বলে দাবি করেছেন তারা।
জানা গেছে, আনোয়ারুল ইসলাম আত্মগোপনে যাওয়ার আগে থেকে ফিশিং ট্রলার দুটি শিকলবাহা খালে ফেলে যান। তিনি আনোয়ারুল আরিফ ট্রেডিং এবং ইসলাম ট্রেডিং নামে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক। এছাড়াও তিনি ডিসিএইচ গ্রুপের পরিচালক।
পাওনাদার ব্যবসায়ী জামাল উদ্দিন জানান, আনোয়ারুল ফিশিং ট্রলার দুটি দেখিয়ে অনেক জনের কাছ থেকে দাদন নিয়েছেন। বর্তমানে আমাদের পাওনা না দিয়ে বিদেশে পালিয়ে গেছেন। এতদিন ফিশিং ট্রলার দুটির দিকে তাকিয়ে ছিলাম। এখন জাকির হোসেন নামের এক ব্যক্তি রেজিস্ট্রিবিহীন একটি ভুয়া বিক্রয় দলিল বানিয়ে ট্রলার দুটির মালিকানা দাবি করছেন। এতে আমরা আমাদের পাওনা নিয়ে শংকায় পড়েছি।
অনেক পাওনাদার কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউপি চেয়ারম্যান ছাবের আহমদের মাধ্যমে পাওনা আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে স্বীকার করে তিনি জানান, বিভিন্ন মানুষের টাকা-পয়সা নিয়ে ব্যবসায়ী আনোয়ার লাপাত্তা হয়ে গেছেন।
দাদন ও কমিশন হিসেবে এসব টাকা নিয়েছেন। ট্রলার দুটিও তার বড় ভাই সামশুল ইসলাম বিক্রি করে দিয়েছেন। এখন তা নিয়ে চলছে টানাটানি।
আনোয়ারুল ইসলামের ভাই সামশুল ইসলাম জানান, তার ভাই আনোয়ার বর্তমানে দুবাই রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগ না থাকায় পাওনা টাকার সুনির্দিষ্ট তথ্য পাচ্ছেন না। পাওনাদারদের চাপাচাপিতে তার (আনোয়ারুল ইসলাম) ট্রলার ছাড়াও স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বিক্রি করে দেনা পরিশোধ করার চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে কর্ণফুলী থানার ওসি মহিউদ্দিন আহমেদ জানান, ফিশিং ট্রলার ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। কমপক্ষে ১৪০ জন লোক তার কাছে টাকা পাওনা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কয়েকজন ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। ওই ব্যবসায়ী আত্মগোপনে থাকায় পরিবারের পক্ষ থেকে পাওনাদারদের নিয়ে বৈঠক করে সমঝোতা করা হচ্ছে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment